দীপিকা পাড়ুকোনের উপহারে মুগ্ধ ঋতাভরী চক্রবর্তী! সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন অভিনেত্রী?

 
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি গুজরাটের জামনগরে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টেরপ্রাক-বিবাহ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।মুম্বই ফিরে তিনি টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে ব্যাগ ভর্তি উপহার পাঠিয়েছেন।ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় উপহারের ছবি শেয়ার করে দীপিকাকে ধন্যবাদ জানিয়েছেন।

ঋতাভরী জানান “আমাদের আসলে বন্ধুত্ব নেই। আমার সাথে একবারই দেখা হয়েছিল দীপিকার। তা-ও আবার ২০১৮ সালে পরিচালক-প্রযোজক দীনেশ বিজনের বিয়েতে। একবারই তখন কথা হয়। তার পর শুক্রবার এমন একটা উপহার পেয়ে ভীষণ খুশি।”
 
দীপিকার প্রসাধনী সংস্থা নারী দিবস উপলক্ষে এমন কিছু নারীকে উপহার পাঠাতে চায়, যাঁরা স্ব-ক্ষেত্রে ভাল কাজ করেছেন। সেই উদ্দেশ্যেই অভিনেত্রীর সাথে যোগাযোগ করেন তাঁরা। দীপিকা ঋতাভরীকে নিজস্ব প্রসাধনী ব্র্যান্ড ‘৮২° ইস্ট’-এর বেশ কয়েকটি প্রসাধনী, সুগন্ধি মোম ও বাথরোব পাঠিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *