দু’জনে একে অপরের অনুরাগী, বিমানবন্দরে একে অপরকে দেখে জড়িয়ে ধরলেন অঞ্জন এবং চঞ্চল

চঞ্চল চৌধুরী এবং অঞ্জন দত্ত, দুই বাংলার জনপ্রিয় অভিনেতা, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎই মুখোমুখি হয়েছেন। যদিও আগে থেকেই ফোনে যোগাযোগ হয়েছে, দুজনের এই প্রথম সামনাসামনী দেখা।

চঞ্চল তার আনন্দ লুকাতে পারেননি এবং বুধবার সমাজমাধ্যমে অঞ্জনের সাথে তোলা ছবিটি পোস্ট করেছেন। পোস্টে তিনি অঞ্জনের প্রশংসা করে লিখেছেন, “প্রিয় শিল্পী অঞ্জন দত্তের সাথে ঢাকা এয়ারপোর্টে দেখা। প্রথম সামনাসামনি দেখা, অথচ কী স্নেহ আর ভালবাসায় জড়িয়ে ধরলেন আমাকে! এর আগে কয়েক বার যোগাযোগ হয়েছে ফোনে। ওঁর সাথে কয়েকটা কাজ হতে হতেও হয়নি।”

চঞ্চল আরও লিখেছেন, “আমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জীবনের সময়, নতুন ধারার বাংলা গান নিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাওয়া শিল্পীদের মধ্যে তিনি একজন। এ ছাড়া তাঁর অভিনয় বা নির্মাণের পারদর্শিতাও আমাকে মুগ্ধ করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *