নববর্ষের সকালে সলমন খানের বাড়ির সামনে চলে গুলি, আসল অপরাধী কারা? জানা গেল বিস্ফোরক তথ্য

নববর্ষের আনন্দে মুখর ছিল মুম্বই। কিন্তু সেই আনন্দে চিড় ধরে গেল সকালেই। বলিউডের জনপ্রিয় অভিনেতা সলমন খানের বাড়ির সামনে গুলি চালানো হয়। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সময়:ভোর ৫টা
স্থান: সলমন খানের বাড়ির সামনে, গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, বান্দ্রা, মুম্বই
অপরাধী:দুই অজ্ঞাত ব্যক্তি (বাইকে করে এসেছিল)অস্ত্র: বন্দুকগুলির সংখ্যা:বেশ কয়েক রাউন্ড

ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়।অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।পুলিশ ধারণা করে, লরেন্স বিষ্ণোই গ্যাং এই ঘটনার পেছনে থাকতে পারে। রাত বাড়তে বাড়তে সেই আশঙ্কাই সত্যি হয়ে দাঁড়ায়। রাতের দিকে সোশ্যাল মিডিয়া এবং যাবতীয় টেলিভিশন মিডিয়ায় বিষ্ণই গ্যাং এই গুলি কান্ডের দায় নেয়। ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার জানিয়েছে দোষীদের কোনমতেই রেয়াত করা হবে না। শীঘ্রই গ্রেফতার করা হবে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *