পুত্রের প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় দিলেন বিক্রন্ত মাসে, কী নাম দিলেন ছেলের?

বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে ৭ ফেব্রুয়ারি পুত্র সন্তানের জনক হয়েছেন। প্রায় দুই সপ্তাহ পরে শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি এবং নাম প্রকাশ্যে আনেন তিনি।

একটি ছবিতে বিক্রান্ত, স্ত্রী শীতল ঠাকুর এবং তাদের একরত্তি সন্তানকে দেখা যাচ্ছে। অন্য ছবিতে ছেলের নাম ‘বরদান’ লেখা রয়েছে। ‘বরদান’ হিন্দি শব্দ, যার অর্থ ‘আশীর্বাদ’।

বিক্রান্ত সম্প্রতি ‘টুয়েলভ্‌থ ফেল’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।এই সিনেমার সাফল্যকে ‘ঈশ্বরের আশীর্বাদ’ বলে মনে করেন তিনি। এবার তার জীবনে ‘বরদান’ হিসেবে এসেছে তার সন্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *