প্রেম-টেম নয়, সোজা বিয়ে! জানালেন সৌমিতৃষা

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ‘মিঠাই’ সিরিয়ালের মিঠাই চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি দর্শকদের মন জয় করেছেন। সম্প্রতি তিনি ‘প্রধান’ ছবিতে সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করেছেন।

সৌমিতৃষা আপাতত সিঙ্গল। তিনি প্রেম করতে চান, তবে তাঁর প্রেমের নিয়মটা একটু অন্যরকম। তিনি হুট করে কারও সঙ্গে ডেটে যেতে পছন্দ করেন না। আগে ভালো করে বুঝে নিতে চান, সেই মানুষটা তাঁর জন্য উপযুক্ত কি না।

সৌমিতৃষা বলেন, “আমি আগে দেখি মানুষটা আমার মতো কি না। তার মানসিকতা, তার ভাবনা, তার জীবনযাত্রা – সবকিছু মিলে কি না। তারপর সিদ্ধান্ত নিই।”

সৌমিতৃষার স্বপ্নের পাত্র একজন ডাক্তার। তিনি বলেন, “আমার ডাক্তার পছন্দ। বেশ কেয়ারিং হবে। রান্না করে খাওয়াবে। একবার তো মিঠাই-য়ের সেটে খুব অসুস্থ হয়ে পড়ি। ডাক্তারও ডাকা হয়। ভেবেছিলাম হ্যান্ডসাম কেউ আসবে। সেই জায়গায় আসে এক ডাক্তার কাকু।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *