ফুটপাথ থেকে কান! ২০ কেজির সেলাই করা গাউনে নজর কাড়লেন ভারতীয় ন্যান্সি!

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে এবার এক অভাবনীয় ঘটনা ঘটেছে।

দিল্লির সরোজিনী নগরের ফুটপাথে যে মেয়েটি কিনা ফ্যাশন ব্লগ করতেন, সেই তরুণীই এবার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটে এলেন নিজের হাতে সেলাই করা গোলাপি গাউন পরে।

তিনি হলেন ভারতীয় ফ্যাশন ব্লগার ন্যান্সি ত্যাগী। উত্তর প্রদেশের ছোট্ট গ্রামে বেড়ে ওঠা ন্যান্সির ইংরেজি জানা নেই।

তবুও, ফ্রেঞ্চ রিভিয়েরায় যাওয়ার পথে ভাষা তাঁর অন্তরায় হয়ে ওঠেনি।

নিজগুনেই সেখানকার রেড কার্পেটে হেঁটে এলেন।

তার নিজের হাতে তৈরি করা এই গোলাপি গাউনটির ওজন ছিল প্রায় ২০ কেজি।

এই পেল্লাই সাইজের রাফল গাউন তৈরি করতে মোট ১০০০ মিটার কাপড় লেগেছে।

এক মাসের পরিশ্রমের ফল দেখতে পেলেন কানের লাল গালিচায়।

যখন পশ্চিমী বিনোদুনিয়ার ফটোশিকারিরাও তাঁর ছবি তুললেন।

কেউ বা আবার নিল তাঁর সাক্ষাৎকারও।

ন্যান্সি ইংরেজি না জানুন, ঝরঝরে হিন্দিতেই কানের রেড কার্পেটে কথা বললেন সাংবাদিকদের সঙ্গে।

ভারতীয় এই ফ্যাশন ইনফ্লুয়েন্সার বলছেন, হাজার মিটার কাপড় থেকে নিজে হাতে গাউন তৈরি করা এবং কানের লাল গালিচা পর্যন্ত আসার সফর কঠিন ছিল ঠিকই, তবে প্রতিটা মুহূর্ত আমার কাছে মূল্যবান।

ন্যান্সির এই অসাধারণ সাফল্য সকলের জন্যই অনুপ্রেরণা।

তিনি প্রমাণ করে দিয়েছেন যে, স্বপ্ন যদি থাকে আর পরিশ্রম থাকে, তাহলে সাফল্য অবশ্যই আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *