বাস্তবে মন ভাঙলেও আমি চুপ থাকাই পছন্দ করি, জানালেন পর্দার দীপা ওরফে স্বস্তিকা!

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নায়িকা স্বস্তিকা ঘোষ। তার অভিনীত ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক দর্শকদের মন জয় করে নিয়েছে। এই ধারাবাহিকে তিনি দীপা চরিত্রে অভিনয় করছেন। দীপার অনস্ক্রিন কষ্টে ভরা জীবন দর্শকদের চর্চার কেন্দ্রে।

এক সাক্ষাৎকারে স্বস্তিকাকে জিজ্ঞেস করা হয়, পর্দায় দীপা যেমন ধীর-স্থির আর শান্ত, বাস্তবে যদি এমন পরিস্থিতি আসে তবে কিভাবে হ্যান্ডেল করবেন?স্বস্তিকা বলেন, “আমি একদম কারোর সামনে কাঁদতে পারি। হয়তো একা থাকার সময়ে আমার মধ্যে অনুভূতিগুলির আউটরেজ হবে। কিন্তু সকলের সামনে হাউমাউ করে কাঁদতে পারিনা। আমি ওরকমটা নই। এমনি প্রাণোচ্ছ্বল আমি।”

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দীপা এবং সূর্যের সম্পর্ক ভেঙে যায়। মিশকার ষড়যন্ত্রে তাদের ডিভোর্স হয়। এরপর গল্পে আসে নতুন চরিত্র অর্জুন। দীপার ছোটবেলার বন্ধু অর্জুন। বরাবরই দীপাকে মনে মনে ভালোবাসে অর্জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *