বিয়ের পিঁড়িতে বসছেন আদৃত, মন ভাঙলো সৌমিতৃষার ভক্তদের!

 
বিনোদন জগতের  সুদর্শন অল্প বয়সী নায়কদের মধ্যে একটি নাম হল আদৃত রায়। যিনি তার আইবুড়ো নাম ঘোচাতে চলেছেন এমনই খবর টলি পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে।

 
 মিঠাইএর ‘উচ্ছেবাবু’ তথা আদৃত একধারে যেমন নায়ক সেরকম আরেক ধারে তিনি আবার গায়কও।আর এই অভিনেতার বিয়ের কথায় তার অনুরাগীদের মন ভেঙেছে। বিনোদন জগতে শুনতে পাওয়া যাচ্ছে যে তার প্রেমিকা কৌশাম্বী চক্রবর্তীকেই তিনি বিয়ে করতে চলেছেন।

 
 একসময় সৌমিতৃষা এবং আদৃতের জুটি নিয়ে অনুরাগীদের মধ্যে যথেষ্ট উন্মাদনা ছিল।তাদের দুজনের বন্ধুত্বের সম্পর্কর সঙ্গে সঙ্গে মনকোষাকষি নিয়েও যথেষ্ট গুঞ্জন শুনতে পাওয়া যায়। মিঠাইয়ে অভিনীত কৌশাম্বী চক্রবর্তী যিনি আদৃতের দিদিয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন,তার সঙ্গে সম্পর্ক নিয়ে নানা রকম গুঞ্জন শোনা গেলেও তারা দুজনেই কখনো এই বিষয়টি মেনে নেন নি।অবশেষে মে মাসের  ১১ তারিখ তাদের সম্পর্কের সিলমোহর পেতে চলেছে বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *