ব্লকবাস্টার বলে লিখে দিলেই ব্লকবাস্টার হয় না! বাংলা ছবির বাস্তব চিত্র তুলে ধরলেন অঙ্কুশ

ঈদের সপ্তাহে মুক্তি পেয়েছে অঙ্কুশ অভিনীত এবং প্রযোজিত “মির্জা”। ছবিটি নিয়ে ইতিবাচক-নেতিবাচক মন্তব্যের ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে একটি দীর্ঘ ভিডিও পোস্ট করেছেন অঙ্কুশ।

ভিডিওতে অঙ্কুশ বলেন, “মির্জা”র প্রথম দিনের সাড়া তাকে আনন্দিত করেছে। কিন্তু একই সাথে তিনি দুঃখিতও, কারণ অনেক প্রেক্ষাগৃহ আজ আর দর্শকশূন্য। অঙ্কুশের মতে, ২০১৪-১৫ সালে যেখানে হাউসফুল হত, আজ সেখানে মানুষ পা রাখে না।

“মির্জা” থেকে টাকা ফেরত পাবেন কিনা, তা নিয়ে অনিশ্চিত অঙ্কুশ। তিনি বলেন, “বাংলা সিনেমা, বিশেষ করে বাণিজ্যিক ছবির বর্তমান অবস্থায়, ‘মির্জা’র পুরো টাকা ফেরত পাওয়া সম্ভব নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *