মিঠুন চক্রবর্তীর ‘কাবুলিওয়ালা’ দেখে চোখে জল রানী মুখার্জির!

দূরত্ব যতই হোক না কেন, বাংলা ছবি বাঙালির মনে আলাদা আবেগ তৈরি করে।এই কথাটি আবারো প্রমাণিত হয়েছে রানি মুখোপাধ্যায়এর ‘কাবুলিওয়ালা’ দেখার আগ্রহের মধ্য দিয়ে।

মিঠুন চক্রবর্তী অভিনীত এই ছবিটির খবর রানি-র কানে পৌঁছায় এবং তিনি তার মা কৃষ্ণা মুখোপাধ্যায়এর সাথে ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করেন।

আদিত্য চোপড়া-র প্রযোজনা সংস্থার কাছে অনুরোধ করার পর, গত সপ্তাহে মুম্বই-তে ‘কাবুলিওয়ালা’-র বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

রানি ছাড়াও মুম্বই-এর অনেক বাঙালি তারকা এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। ছবি দেখে রানি এবং তার মা এতটাই খুশি হন যে, পরিচালক সুমন ঘোষ-এর সাথে কথা বলতে চান। কিন্তু সময়ের পার্থক্যের কারণে তাদের কথা হতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *