রাইবাকিনা উইম্বলডনে নয়া রানি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উইম্বলডনে নয়া রানি ৷ প্রথমবার কাজাখস্তানের কোনও টেনিস খেলোয়াড় উইম্বলডনের মঞ্চে চ্যাম্পিয়ন হয়েছেন। উল্লেখ করা যায়, মস্কোতে জন্ম হলেও এলেনা রাইবাকিনা ২০১৮ সাল থেকে কাজাখস্তানের প্রতিনিধিত্ব করছেন। এলেনা রাইবাকিনা কাজাখস্তানের প্রথম টেনিস খেলোয়াড় যিনি উইম্বলডনের সিঙ্গলসে শিরোপা জয়ী হলেন। উইম্বলডনের মহিলা সিঙ্গলসের ফাইনালে তিনি তিউনেশিয়ার ওন্স জাবেরকে পরাজিত করলেন। ফলাফল: ৩-৬, ৬-২, ৬-২।

