“রাজনীতি টাকা কামানোর জায়গা নয়, দায়িত্ব নিন!” টলিউডের রাজনৈতিক সহকর্মীদের কাছে আবেদন অঙ্কুশের

অভিনেতা-প্রযোজক অঙ্কুশ হাজরা সম্প্রতি ‘মির্জা’ সিনেমার প্রচারে সংবাদ প্রতিদিন ডট ইন-এর মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি তারকা রাজনীতিকদের নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন।

অঙ্কুশ বলেন, “রাজনীতি কোনও পেশা নয়, এটা টাকা কামানোর জায়গা নয়। ক্ষমতা আর লালবাতিওয়ালা গাড়ির লোভে প্লিজ রাজনীতিতে যেও না। যাঁরা বোঝেন, জানেন, তাঁরাই যাও। রাজ্যটাকে আর নষ্ট কোরো না। কেউ যদি দায়িত্বটা নেব বলে নিতে পারে না, তাতে সাধারণ মানুষের ক্ষতি হয়ে যায়। রাজনীতি দেশ এবং দশের কর্তব্য।”

তিনি আরও বলেন, “আমার সহকর্মীদের অনেকেই তো দারুণ কাজ করছে। এক্ষেত্রে আমি দেবের কথা সবসময়ে বলি। মিমিও রাজনীতি করেছে। যখন অপ্রয়োজনীয় ট্রোলিংয়ের শিকার হয়েছে, তখন ও সরে এসেছে। মিমি খুব সৎভাবেই রাজনীতিতে ছিল। ওকে কুর্নিশ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *