রিলায়েন্সের ছোট ছেলে অনন্তের বিয়েতে গান গাইতে পারেন শাকিরা! পারিশ্রমিক কত?

মুম্বই: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠান আরও জমকালো হতে চলেছে। সূত্রের খবর, দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা।

২৯ মে থেকে ১ জুন পর্যন্ত চলা এই অনুষ্ঠানে আরও অনেক তারকা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। তবে শাকিরার পারিশ্রমিক নিয়ে চলছে জল্পনা। সূত্রের দাবি, মঞ্চে ১০ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেবেন এই কলম্বিয়ান গায়িকা।

ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিলাসবহুল ক্রুজে করে এই প্রাক-বিবাহ অনুষ্ঠান পালন করা হবে। ৮০০ জনেরও বেশি অতিথি থাকবেন এই অনুষ্ঠানে। তাদের থাকা-খাওয়ার খরচ বহন করবে আম্বানি পরিবার।

অনন্ত-রাধিকার বিয়ের আনুষ্ঠানিকতা জুনের প্রথমদিকে মুম্বইতেই হবে। এর আগে দিল্লিতেও একদফা অনুষ্ঠানের আয়োজন হতে পারে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *