রোহিতকে নিয়ে দুশ্চিন্তা করছে ফুলকি! কোন দিকে এগোবে ঘটনাপ্রবাহ?

বাংলা টেলিভিশনে নতুন সিরিয়ালের জয়জয়কার। রোহিত কোথাও যেন ফুলকির প্রতি দুর্বল হয়ে পড়েছে। সে ফুলকিকে তার প্রতিযোগিতার জন্য নিজের বক্সিং গ্লাভস উপহার দেয় এবং জানায় যে তার বিপরীতে যত প্রতিভাবান খেলোয়াড়ই থাকুক না কেন সে যেন নিজের লক্ষ্যে স্থির থাকে।

রোহিত এবং শালিনী অনুষ্ঠানে একসাথে নেচেছে বলে রাগে ফুলকে মিষ্টির হাঁড়ি নিয়ে একের পর এক রসগোল্লা খেতে থাকে। রোহিত তাকে বেশি মিষ্টি না খেতে বলে। শেষ একটা মিষ্টি সেই নিজের হাতে খাইয়ে দিচ্ছিল ঠিক এমন সময় বাড়ির সকলে তা দেখে ফেলে।

রোহিত এবং ফুলকি একে অপরের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। গাড়ি থেকে নেমেই ফুলকি দেখে ফুলের দোকান। সেখানে গিয়েই সে যে ফুল পছন্দ করেছিল, রোহিত ভালবেসে ফুলকির চুলে তা গুঁজে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *