সমালোচকরা সব সময় সমালোচনাই করবেন! ক্ষোভ সৌমিতৃষার

সৌমিতৃষা কুণ্ডু, বর্তমানে ‘মিঠাই’ ও ‘রুমি’ নামে দুটি চরিত্রের জন্য পরিচিত। ‘মিঠাই’ ধারাবাহিক তাকে রাতারাতি জনপ্রিয় করে তুলেছে। ‘রুমি’ চরিত্রেও তিনি দর্শকদের মন জয করেছেন।সৌমিতৃষা মনে করেন, একজন অভিনেত্রীর কাছে প্রতিটি চরিত্রই একটি চ্যালেঞ্জ। দর্শকদের আশা-প্রত্যাশা পূরণের জন্য অভিনেতাদের দায়িত্বও অনেক বেড়ে যায়।সৌমিতৃষা কেরিয়ারের শুরুতেই ‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। এরপর তিনি টলিউডের বড়পর্দায় অভিষেক করেন।

সৌমিতৃষার উচ্চতা নিয়ে সমালোচনা হলেও তিনি হতাশ হননি।তিনি বলেন, “বলিউডে জয়া বচ্চন অমিতাভ বচ্চন, রানি মুখোপাধ্যায়,অভিষেক বচ্চনের মতো তারকা জুটিরা সফলভাবে অভিনয় করেছেন। সময়ই বলে দেবে পর্দায় আমাদের রসায়ন কেমন।”

সৌমিতৃষা বিশ্বাস করেন, কাজের মাধ্যমেই সমালোচকদের মুখ বন্ধ করা সম্ভব।তিনি বলেন, “বয়সের ফারাক বা উচ্চতার তফাত আমার কাছে কোনও বিষয় নয়। আমি শুধুমাত্র চরিত্রের রসায়নের প্রতি মনোযোগী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *