সোশ্যাল মিডিয়ায় বোল্ড ছবি দিতেই কটাক্ষের শিকার হলেন সোহিনী সরকার!

সোশ্যাল মিডিয়ায় বারবার ট্রোলের শিকার হন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। সম্প্রতি ফিনল্যান্ডের ছবি শেয়ার করে আবারও নিন্দুকদের কটু মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে তাকে।

সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন সোহিনী। ছবিতে তাকে কালো রঙের শর্ট ড্রেস পরতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে তিনি ফিনল্যান্ড, ক্রুজ এবং নাইটলাইফ – এই তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।

অনেক নিন্দুক সোহিনীর পোশাক নিয়ে আপত্তি তুলেছেন। কেউ কেউ প্রশ্ন করেছেন, “প্যান্ট পরোনি কেন?” আবার কেউ কেউ লিখেছেন, “ফিনল্যান্ডের সংস্কৃতিতেও প্যান্ট পরার চল রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *