স্মৃতি মন্ধানার নজির

record and srithi

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০০ রানের অধিকারিণী হলেন স্মৃতি মন্ধানা। ভারতীয় এই কন্যা মহিলা বিশ্বকাপে নজির গড়লেন। বাংলাদেশের বিরুদ্ধে ১৭ রান করতেই তাঁর এই রেকর্ড হল। ভারতীয় মহিলা ক্রিকেটের ওপেনিং ব্যাটসম্যান স্মৃতি আন্তর্জাতিক ক্রিকেটে মাইলস্টোন অতিক্রম করলেন ৷ স্মৃতি মন্ধানা নিউজিল্যান্ডের হ্যামিলটনে মহিলা বিশ্বকাপের আসরে এই কৃতিত্ব অর্জন করেছেন ৷ এবারের বিশ্বকাপে নজরকাড়া সাফল্য তাঁর। ভারতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত ২৫০ রান করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *