ন্যাশনাল পেনশন সিস্টেমের গ্রাহক
বাড়ছে গ্রাহক। সরকারি ক্ষেত্রের বাইরে ন্যাশনাল পেনশন সিস্টেমের (এনপিএস) গ্রাহক সংখ্যা বেড়েছে। গত ৩ বছরে তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাড়ছে গ্রাহক। সরকারি ক্ষেত্রের বাইরে ন্যাশনাল পেনশন সিস্টেমের (এনপিএস) গ্রাহক সংখ্যা বেড়েছে। গত ৩ বছরে তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
অসমে করোনা-বিধি অনেকটাই শিথিল করা হয়েছে। কামাখ্যা মন্দির সূত্রের খবর, প্রতি ঘন্টায় সর্বাধিক ২০ জনের ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে। টিকার দুটি ডোজ যাঁরা গ্রহণ করেছেন, এমন ব্যক্তিরাই শুধু প্রবেশ করতে পারবেন কামাখ্যায়।
মরুশহরে এবার টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আসর বসবে। বিশ্বকাপ মহাযুদ্ধের ক্রীড়াসূচি একনজর দেখে নিন।
আজ থেকে খুলে যাচ্ছে বেলুড় মঠ। ভক্ত ও দর্শনার্থীদের জন্য করোনা বিধি-নিষেধ বলবৎ থাকছে। যাবতীয় নিয়ম মেনে মঠের ভিতরে যাওয়ার অনুমতি মিলবে। ১৮ আগস্ট বুধবার সকালে খুলে গেল বেলুড়মঠ। মঠ সূত্রের খবর, করোনা ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র বা ৭২ ঘন্টার মধ্যে কোভিড পরীক্ষার রিপোর্ট সঙ্গে রাখলে মঠে প্রবেশ করতে পারবেন।
বুধবার ০১ ভাদ্র ১৪২৮; ই: ১৮ আগস্ট ২০২১ ♈/মেষ (Aries): অকপট এবং নির্ভীক মতামত বন্ধুর মনে আঘাত করতে পারে। কোনও বন্ধু আজ ঋণের জন্য আসতে পারে। তাকে সাহায্য করার ফলে আর্থিক চাপ বাড়তে পারে। সন্ধ্যের দিকে আকস্মিক সুখবর পুরো পরিবারের জন্য খুশি বয়ে আনবে। প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্যসুলভ আচরণ করা ঠিক হবে না। শুভ সংখ্যা:…
আজ: বুধবার ০১ ভাদ্র ১৪২৮; ই: ১৮ আগস্ট ২০২১ শ্রী শ্রী কৃষ্ণের ঝুলনযাত্রা জন্মদিনঃ বিজয়লক্ষ্মী পন্ডিত———–গুলজার তিথি: শুক্ল একাদশী;মুলা নক্ষত্র;জন্মরাশি: ধনু;সূর্যোদয়: ০৫:১৭/ সূর্যাস্ত: ০৬:০২(সূর্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন- ০৬:৩২; রাত-০৬:৩৭ভাটা:- দিন- ১১:২২; রাত- ১১:২৭ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডি. সে./সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা: ৮৭%বায়ু প্রবাহের সর্বাধিক গতি: ২১ কিমি/ঘন্টাবিক্ষিপ্ত বৃষ্টিপাতের…
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুই দশক পর আফগানিস্তানে ফের তালিবান শাসন। ঝড়ের গতিতে শহর ও জেলা দখল করেছে তালিবান। সূত্রের খবর,দীর্ঘ ২০ বছর আফগান সেনাকে তৈরি করার ক্ষেত্রে বিপুল অর্থ ব্যয় করেছে আমেরিকা। রীতিমতো আধুনিক অস্ত্র দিয়ে সাজানো হয় সেনাবাহিনীকে। তবে শেষ রক্ষা হয়নি। অন্যদিকে ভারতের পাঠানো এম আই-২৪ অ্যাটাক হেলিকপ্টার দখল করে নিয়েছে তালিবান,এমনও খবর রয়েছে। এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান দখল করার নেপথ্যে তালিবানের শুধুমাত্র ধার্মিক কারণ রয়েছে এমনটা নয়। পিছনে জোরালো ব্যবসায়িক কারণও রয়েছে বলে বিশ্লেষকদের অভিমত।
সমাপ্তি ঘটল এক সোনালি অধ্যায়ের। প্রয়াত জার্মান ফুটবল নক্ষত্র গার্ড মুলার (৭৫)। বিশ্ব ফুটবলে ‘ডের বম্বার’ নামে পরিচিত ছিলেন মুলার। বিশ্বের সমস্ত ফুটবল দলের কাছে তিনি ছিলেন রীতিমতো ত্রাসের। প্রাক্তন সতীর্থ ফ্রানৎজ বেকেনবাউয়ার জানিয়েছেন, এক দুর্দান্ত ফুটবলার ও মাঠের বাইরে প্রিয় ভাইকে হারালাম।
আবারও রেকর্ড। সূত্রের খবর, সপ্তাহের শুরুতেই ১৪৫ পয়েন্ট বেড়ে ফের নতুন রেকর্ড গড়েছে সেনসেক্স। এ বিষয়ে আরও জানা যায়, দিনের শেষে সূচকটি দাঁড়িয়েছে ৫৫,৫৮২.৫৮ অঙ্কে। অন্যদিকে নিফটিও প্রায় ৩৪ পয়েন্ট বেড়েছে।
১৮ শতাংশ জিএসটি। সূত্রের খবর, সমাজসেবামূলক প্রতিষ্ঠান চলমান ট্যাঙ্কারের মাধ্যমে কম দামে পানীয় জল সরবরাহ করে থাকে। তার উপরে ১৮ শতাংশ হারে জিএসটি বসবে বলে জানিয়েছে অর্থরিটি ফর অ্যাডভান্স রুলিং।