২০২২ সালে বিশ্বকাপের মূলপর্বে ইরান
ইরান এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০২২ সালে বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করেছে। মেহদি তারেমির গোলে ইরান ১-০ ফলাফলে পরাজিত করেছে ইরাককে। এই জয়ে বিশ্বকাপের মূলপর্বে টানা ৩ বার ইরানের যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে যায়।
ইরান এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০২২ সালে বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করেছে। মেহদি তারেমির গোলে ইরান ১-০ ফলাফলে পরাজিত করেছে ইরাককে। এই জয়ে বিশ্বকাপের মূলপর্বে টানা ৩ বার ইরানের যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে যায়।
ঘোষিত শ্যুটিং দল। আসন্ন শ্যুটিং বিশ্বকাপের জন্য দল বেছে নেওয়া হয়েছে। জাতীয় চ্যাম্পিয়নশিপের কোয়ালিফিকেশন স্কোর ও চূড়ান্ত রাঙ্কিং পয়েন্টকে সামনে রেখে দল বাছাই করা হয়েছে। উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত কায়রোয় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।
গন্ডার রক্ষায় পদক্ষেপ। বিশেষ কমান্ডো বাহিনী ৭৩-তম প্রজাতন্ত্র দিবস থেকে কাজিরাঙায় গন্ডারের পাহারায় নিযুক্ত করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, স্বয়ংক্রিয় রাইফেলধারী পুলিশের বিশেষ বন সুরক্ষা বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে।
রাজ্য স্বাস্থ্য কমিশন আরটিপিসিআর পরীক্ষার খরচ কমানোর নির্দেশিকা জারি করেছে। উল্লেখ করা যায়, ২০২০ সালের ডিসেম্বর মাসে করোনা আবহের ওই পরীক্ষার মূল্য কমিয়ে ৯৫০ টাকা করে রাজ্য সরকার।
আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী লালা লাজপৎ রায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ‘পাঞ্জাব কেশরী’ নামেও পরিচিত ছিলেন। ১৮৬৫ সালের ২৮ জানুয়ারি তাঁর জন্ম। ১৮৯৪ সালে তিনি ‘পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক’ প্রতিষ্ঠা করেন।
৮৩৫ সালের ২৮ জানুয়ারির ঘটনা। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। ভারতীয়দের জন্য পাশ্চাত্য রীতির চিকিৎসা ব্যবস্থা প্রবর্তন করার লক্ষ্য নিয়ে কলেজ স্ট্রিটে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়।
মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল
ফিজিক্স,কেমিস্ট্রি ও বায়োলজির মতো বিষয়গুলির প্রাক্টিক্যাল ক্লাস সংসদের ওয়েবসাইট ও বাংলার শিক্ষা পোর্টাল আপলোড করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। উচ্চমাধ্যমিকের পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ নিতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ।
কলকাতায় পারদ নেমে গেল। পারদ ৩ ডিগ্রি পর্যন্ত নামল। বঙ্গে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তুরে হাওয়ার প্রভাব থাকবে । কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বলা হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস ৷
শুক্রবার ১৪ মাঘ ১৪২৮; ই: ২৮ জানুয়ারি ২০২২ ♈/মেষ (Aries): কোন বিশেষ ব্যক্তির সাথে আলাপ হওয়ার ফলে চিন্তায় লক্ষ্যণীয় প্রভাব পরবে। কারও সাথে পরামর্শ না করে আজ অর্থ বিনিয়োগ করা উচিত নয়। বয়স্ক ব্যক্তিদের কাছে উচ্চাশা প্রকাশ করা যারা সাহায্য করতে সর্বোত্তম চেষ্টা করবে। কঠোর পরিশ্রম এবং যথাযথ উদ্যম ভালো ফল এবং পুরস্কার আনবে। শুভ…