মুঘল সম্রাট শাহজাহানের প্রয়াণ দিবস
আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের শাসক। ১৬২৮ সাল থেকে ১৬৫৮ সাল পর্যন্ত ভারত উপমহাদেশ শাসন করেছেন
আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের শাসক। ১৬২৮ সাল থেকে ১৬৫৮ সাল পর্যন্ত ভারত উপমহাদেশ শাসন করেছেন
আইটিএফ জুনিয়র বিশ্ব রাঙ্কিং টেনিসের ফাইনালে রাশিয়ার রাসলান তিউকায়েভ। পুরুষদের অনূর্ধ্ব-১৮ বিভাগের শেষ চারের ম্যাচে রুশ খেলোয়াড় ৬-১ ও ৬-১ ফলাফলে পরাজিত করলেন সাহেব সোধিকে।
মাইকেল লি অ্যাডে (৭৪) প্রয়াত হলেন। কিংবদন্তি রক শিল্পীর হিসেবে তিনি বিশ্বে পরিচিত হয়েছিলেন। ‘ব্যাট আউট অব হেল’ অ্যালবামটি তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। ৭০ থেকে ৯০ দশক পর্যন্ত ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল তাঁর ‘ডেড রিঙ্গার’, ‘মিডনাইট অ্যাট দ্য লস্ট অ্যান্ড ফাউন্ড’-সহ বহু অ্যালবাম।
পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিলের যৌথ গবেষণায় ‘গোয়িং গ্লোবাল পার্টনারশিপ’ প্রকল্পে উল্লেখযোগ্য ফল করেছে। উল্লেখ করা যায়, দেশের ৪৪টি প্রকল্পে অর্থ সাহায্য ও যৌথ গবেষণার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ৩টি যৌথ গবেষণা প্রকল্পের সঙ্গে সংযুক্ত রয়েছে।
মা বসু জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে। ১৯২১ সালের ২২ জানুয়ারি তাঁর জন্ম। মাত্র ২১ বছর বয়সে তিনি প্রয়াত হয়েছিলেন। ১৯৪২ সালে তাঁর প্রয়াণ হয়। মহাত্মা গান্ধি তাঁকে নাইটিঙ্গেল অফ বেঙ্গল উপাধি দিয়েছিলেন।
আজকের দিনে প্রয়াত হয়েছিলেন আলেকজান্ড্রিনা ভিক্টোরিয়া। ১৯০১ সালের ২২ জানুয়ারি তিনি প্রয়াত হন। রানী ভিক্টোরিয়া নামে পরিচিত ছিলেন তিনি। ১৮৭৬ সালে তিনি ভারতের সম্রাজ্ঞী হয়েছিলেন।
আর্সেনিকের প্রকোপ বাড়ছে, সমীক্ষা রিপোর্টে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে।
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল। ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ স্বাভাবিকের থেকে তা ৩ ডিগ্রি বেশি। ভোরে বা সকালে কুয়াশাযুক্ত থাকবে আকাশ। দিনভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা ।
১৯৮৩ সালের ২২ জানুয়ারি টেনিস তারকা বিয়ন বর্গ খেলার ময়দান থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেন। মাত্র ২৬ বছর বয়সে তিনি অবসর গ্রহণ করেন।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসরে ভারতীয় দলে যোগ দিতে চলেছেন অতিরিক্ত ৫ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ চলেছেন ঈশানের ভাই অভিষেক পোড়েল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ঈশান । এবার ডাক পেয়েছেন তাঁরই খুড়তুতো ভাই অভিষেক ।