অফলাইন পরীক্ষা নিয়ে জরুরি পদক্ষেপ
সিবিএসই সহ বিভিন্ন বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির অফলাইন পরীক্ষা নিয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট।
সিবিএসই সহ বিভিন্ন বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির অফলাইন পরীক্ষা নিয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট।
হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে । কাল বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার ১১ ফাল্গুন ১৪২৮; ই: ২৪ ফেব্রুয়ারী ২০২২ ♈/মেষ (Aries): বন্ধু বা পরিবারের সাথে আনন্দদায়ক ভ্রমণ ভারমুক্ত করতে পারে। কর ফাঁকি দিয়ে বড় সমস্যায় পড়ার আশঙ্কা। খুশি রাখার জন্য অভিভাবক এবং বন্ধুরা তাদের সেরাটা দেবে। প্রেমের ক্ষেত্রে ভালো সময়। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে কিছু বিরোধের উত্থান ঘটলেও, মাথা ঠান্ডা করে চলাই জরুরী। শুভ সংখ্যা: ৮…
আজঃ বৃহস্পতিবার ১১ ফাল্গুন ১৪২৮; ই: ২৪ ফেব্রুয়ারী ২০২২ জন্মদিনঃ তালাত মাহমুদ তিথি: কৃষ্ণ অষ্টমী দুপুর ০১:৩৩ পর্যন্ত, পরে কৃষ্ণ নবমী;অনুরাধা নক্ষত্র, দুপুর ১২:২৪ পর্যন্ত, পরে জ্যেষ্ঠা নক্ষত্র;জন্মরাশি: বৃশ্চিক। সূর্যোদয়: ০৬:০৬/ সূর্যাস্ত: ০৫:৩৩(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০২:৩২; রাত-০২:৩৭ভাটা:- দিন-০৭:২২; রাত-০৭:২৭ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডি. সে./সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা: ৬৩%বায়ু…
জাতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় মহিলা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী হয়ে মরসুম শুরু করলেন দ্যুতি চন্দ। উল্লেখ করা যায়, ২০১৯ সালে বিশ্ববিদ্যালয় গেমসে সোনাজয়ী দ্যুতি এই আসরে ১০০ মিটারে সোনা জয়ী হলেন ১১.৪৪ সেকেন্ড সময়ে।
বেড়েছে রফতানি। সূত্রের খবর, চলতি মাসের গত ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের রফতানির অঙ্ক ২৬.৪ শতাংশ বেড়ে ২৫৩৩ কোটি ডলার হয়েছে।
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোট হবে। ভোটের প্রচার শেষ হবে আগামী ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায়। সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সব জেলা প্রশাসনগুলিকে নির্দেশিকা পাঠিয়ে জানিয়ে দিয়েছে, প্রচার বন্ধ থাকা ওই ৪৮ ঘন্টার মধ্যে ভোট সংক্রান্ত কোনও জনসভা ও মিছিল-মিটিং করা যাবে না।
এবার বাড়ি বসেও দেখা যাবে বইমেলা। নতুন করে ঢেলে সাজানো হয়েছে ওয়েবসাইট। এছাড়া থাকছে দিনভর বইমেলায় ভার্চুয়াল সফরেরও বন্দোবস্ত। পেশাদার প্রযুক্তিবিদদের সাহায্যে এ কাজ সম্ভব হবে বলে জানিয়েছেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে।
বেলজিয়ামের প্রযুক্তি নিয়ে কলকাতা পুরসভার স্কুলে শিশু-কিশোরদের শিক্ষাদান করবে স্বেচ্ছাসেবী সংস্থা।
মাত্র ২৫ বছর বয়সে আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন জন কিটস। যক্ষা রোগে আক্রান্ত হয়ে ১৮২১ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি রোমে মারা যান।