india win austrelia

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ফিনিশার কার্তিক

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ী হল ভারত। ৬ উইকেটে জয়ী হয়েছে রোহিত শর্মারা। ম্যাচ সেরা হয়েছেন রোহিত শর্মা। এই ম্যাচের ফলাফল অস্ট্রেলিয়া ৯০-৫(৮) । ভারত ৯২.৪ (৭.২) । রোহিত ২০ বলে ৪৬ রান করেছেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ভারতের ৯ রান। শেষ ওভারের প্রথম দুটি বলে একটি ছয় ও একটি চার মেরে ম্যাচ শেষ করলেন কার্তিক।

Read More
arati saha and birthday

ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশিয়া মহিলা

১৯৪০ সালের ২৪ সেপ্টেম্বর আরতি সাহা জন্মগ্রহণ করেছিলেন। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশিয়া মহিলা তিনি। ভারতের প্রথম পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত সাঁতারুও। ১৯৪৯ সালের ২৮ সেপ্টেম্বর তিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন। তাঁর ফ্রান্সের ক্যালে থেকে ইংল্যান্ডের ডোভার পৌঁছতে সময় লেগেছিল ১৬ ঘন্টা ২০ মিনিট।

Read More
mahuya and birthday

মহুয়া রায়চৌধুরীর জন্মদিবস

মহুয়া রায়চৌধুরীর জন্মদিবস। ১৯৫৮ সালের ২৪ সেপ্টেম্বর তাঁর জন্ম। বিশিষ্ট এই অভিনেত্রীর আসল নাম শিপ্রা রায়চৌধুরী। প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদার এই অভিনেত্রীর নাম রেখেছিলেন মহুয়া। একজন নৃত্যশিল্পী হিসেবে শুরু করেছিলেন। একাধিক ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি।

Read More

প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল

২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। ভারত এই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়। ভারত পাকিস্তানকে ৫রানে পরাজিত করে।

Read More
horoscope

আজকের রাশিফল

শনিবার ০৭ আশ্বিন ১৪২৯; ই: ২৪ সেপ্টেম্বর ২০২২ ♈/মেষ (Aries): কোনও প্রকার শারীরিক যন্ত্রনায় ভোগার প্রবল আশঙ্কা রয়েছে। বিলম্বিত টাকাকড়ি পরিশোধ হওয়ার দরুণ আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ব্যক্তিগত ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গী আজ অতিরিক্ত বিশেষ যত্ন নেবে। শুভ সংখ্যা: ৮ ♉/বৃষ (Taurus): বিরাট আস্থা ও সহজ কাজের সময়সূচী আরাম করতে…

Read More
sunrise-6

সুপ্রভাত

শ্রী শ্রী শারদীয়া দুর্গাউৎসব আর মাত্র ০৭ দিন পর!!! আজঃ শনিবার ০৭ আশ্বিন ১৪২৯; ই: ২৪ সেপ্টেম্বর ২০২২ তিরোধান দিবসঃবিজ্ঞানী শেখর বসুবিপ্লবী ইন্দুসুধা ঘোষবিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার জন্মদিনঃ সাঁতারু আরতি সাহা তিথি: কৃষ্ণ চতুর্দশী;পূর্বফাল্গুনী নক্ষত্র;জন্মরাশি: সিংহ। সূর্যোদয়: ০৫:২৯/ সূর্যাস্ত: ০৫:২৭(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৮:৫৬; রাত-০৯:০১ভাটা:- দিন-০১:৪৬; রাত-০১:৫১ শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার নির্ঘন্ট:- দেবীর আগমন গজে :- ফল- শস্যপূর্ণ…

Read More
song and puja

পুজোর গানে বদল : “মহিষাসুরমর্দিনী” এক অনুভূতি

আজও নবীন “মহিষাসুরমর্দিনী”। আধুনিককালেও এর গুরুত্ব কমেনি। পুজোর গানে বাজার জমজমাট হলেও ‘মহিষাসুরমর্দিনী’-তে রয়েছে এক অন্য অনুভূতি। সেই চিরাচরিত পাঠ এখনও মানুষের মনের মণিকোঠায়। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নামটির সঙ্গে জুড়ে-জড়িয়ে রয়েছে “মহিষাসুরমর্দিনী”। “আশ্বিনের শারদ প্রাতে …”। শুনলেই দুর্গাপুজোর স্মৃতি-অনুভূতি জেগে ওঠে। পাশাপাশি গানের ধারা ও সুর ভিন্ন আবহ সৃষ্টি করে। গানের সঙ্গে সাযুজ্য বজায় রেখে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র-র কণ্ঠ। মহালয়া উপলক্ষ্যে বা দুর্গাপুজোর সময় এমন চিরাচরিত পাঠ ও গান বাংলায় আর হয়নি।

Read More
durga and nature 2

দুর্গা মায়ের আগমনে জগৎ ভিন্ন রূপে

আগত মহালয়ার শুভ মুহূর্ত । পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হবে । মায়ের আগমনে অমাবস্যার অন্ধকার দূর হবে। আলোক ময় পরিবেশও তৈরি হবে। তাই প্রকৃতি-পরিবেশ ও জগৎ ভিন্ন রূপে। দেবী দুর্গাই মহা-আলয় বা মহা আশ্রয় বলে মনে করেন পণ্ডিত-সাধক ও শাস্ত্রবিশেষজ্ঞরা। দেবীর আগমন ও গমনে জগৎ ও প্রকৃতির ভালো-মন্দ নির্ভর করে থাকে। দুর্গা মায়ের গজে আগমন ও নৌকায় গমন। দেবী মায়ের আসা যাওয়ার ওপর শুভ-অশুভ,রোগ,জীবন-জীবিকা সহ অনেক কিছু নির্ভর করে থাকে।

Read More
mahalaya and tarpon

দেবী দুর্গাই মহা-আলয় বা আশ্রয়

মহালয়ায় পিতৃ তর্পণ। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। দিনটিতে অমাবস্যার অন্ধকার দূর হয়। আলোক ময় পরিবেশ তৈরি হয়। পণ্ডিত ও শাস্ত্রবিশেষজ্ঞরা বলছেন,দেবী দুর্গাই মহা আলয় বা মহা আশ্রয় । এই দিনে পিতৃপুরুষদের শ্রদ্ধা পূর্বক তর্পণ করা হয়। স্বর্গত পিতৃকূল,মাতৃকূল,গুরু ও আচার্যদের তৃপ্ত করা। মহালয়া শব্দের অর্থ হল-আলয় বা আশ্রয়। মহা আলয় থেকে মহালয়া কথাটি এসেছে।

Read More