super cup mohonbagan-eastbengal

৯ জানুয়ারি শুরু সুপার কাপ

সুপার কাপে একই গ্রুপে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস ঘোষণা করে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ওড়িশায় আগামী ৯ জানুয়ারি শুরু হবে সুপার কাপ। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। উল্লেখ্য,আইএসএলের ১২টি এবং আই লিগের ৪টি দল সহ মোট ১৬টি দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। এই দলগুলিকে মোট ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে।

Read More
weather 19 december

দক্ষিণবঙ্গে শীতের পারদ নিম্নমুখী

গোটা রাজ্যে শীতের দাপট। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ নেমেছে। ১০ ডিগ্রি সেলসিয়াস পারদ নামার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বেশ কয়েকদিন এই শীতের দাপট অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।

Read More
Sunrise-2

সুপ্রভাত

আজ মঙ্গলবার ০২ পৌষ ১৪৩০; ই: ১৯ ডিসেম্বর ২০২৩ মিত্র সপ্তমী জন্মদিনঃ চিকিৎসক উপেন্দ্রনাথ ব্ৰহ্মচারী প্রয়াণ দিবসঃবিপ্লবী আসফাকউল্লা খানসাহিত্যিক মীর মোশাররফ হোসেনচিকিৎসক রাধাগোবিন্দ কর তিথিঃ শুক্ল সপ্তমী বিকাল ০৩:৫৬ পর্যন্ত, পরে শুক্ল অষ্টমী;পূর্বভাদ্রপদ নক্ষত্র, রাত্রি ০৩:০৭পর্যন্ত, পরে উত্তরভাদ্রপদ নক্ষত্র;জন্মরাশি: কুম্ভ, রাত্রি ০৯:৩১ পর্যন্ত, পরে মীন রাশি। সূর্যোদয়: সকাল ০৬:১৪/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৪:৫২(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৩:২০;…

Read More
sunrise-1

সুপ্রভাত

আজ সোমবার ০১ পৌষ ১৪৩০; ই: ১৮ ডিসেম্বর ২০২৩ গুহষষ্ঠী শ্রী শ্রী কৃষ্ণের প্রাবরণোৎসব মুলা ষষ্ঠী তিথিঃ শুক্ল ষষ্ঠী রাত্রি ০৬:১৭পর্যন্ত, পরে শুক্ল সপ্তমী;ধনিষ্ঠা নক্ষত্র, সকাল ০৬:২৬ পর্যন্ত, পরে শতভিষা নক্ষত্র;জন্মরাশি: কুম্ভ। সূর্যোদয়: সকাল ০৬:১৪/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৪:৫১(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০২:৩২; রাত-০২:৩৭ভাটা আরম্ভ:- দিন-০৭:২২; রাত-০৭:২৭ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডি. সে./…

Read More
nature and kalpana

ভারতীয় বিজ্ঞানীর নজির

নেচার পত্রিকায় ভারতীয় বিজ্ঞানী। বিজ্ঞান জগতের অবদানকে স্বীকৃতি দিয়ে প্রতি বছর ১০ জনের একটি তালিকা প্রকাশ করে থাকে নেচার পত্রিকা। সেই তালিকায় রয়েছেন এক ভারতীয় বিজ্ঞানী কল্পনা কলাহস্তি। চন্দ্রযান-৩ অভিযানের সাফল্যে অবদান রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এই বিজ্ঞানী।

Read More
anup ghosal died

সঙ্গীতশিল্পী অনুপ ঘোষালের প্রয়াণ

বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। ১৯৬৬ সাল নাগাদ খেয়াল ঠুমরিতে প্রথম হয়ে ন্যাশনাল স্কলারশিপ পেয়েছিলেন। শাস্ত্রীয় সঙ্গীত চর্চায়
তিনি ছিলেন উল্লেখযোগ্য নাম। রাগ সঙ্গীতেও তিনি তামিল নিয়েছিলেন। ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে উত্তরপাড়া থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন। মণীন্দ্র চক্রবর্তী ও সুখেন্দু গোস্বামীর কাছে গান শিখেছিলেন তিনি। আবার দেবব্রত বিশ্বাসের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছিলেন। নজরুল গীতিরও বিশারদ ছিলেন অনুপবাবু। স্বীকৃতি স্বরূপ পেয়েছেন জাতীয় পুরস্কার।

Read More
weather 16 december

বঙ্গে জাঁকিয়ে শীত

বঙ্গে জাঁকিয়ে শীত। আকাশ মেঘ কেটে ঝলমলে রোদ। বাংলার বিভিন্ন জেলায় শীত পড়তে শুরু করেছে। আগামী কয়েকদিন এমনই ঠান্ডা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Read More
Horoscope

আজকের রাশিফল

শনিবার ২৯ অগ্রহায়ণ ১৪৩০; ই: ১৬ ডিসেম্বর ২০২৩ ♈/মেষ (Aries): স্বাস্থ্য ভালো থাকবে। দিনের শুরুতে আর্থিক সঙ্কটে ভোগার আশঙ্কা রয়েছে, যা সারা দিনটিকে বিপর্যস্ত করে তুলতে পারে। সন্তানদের সঙ্গে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে। সমস্যায় দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য স্বীকৃতি লাভ। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। শুভ সংখ্যা: ৬ ♉/বৃষ (Taurus): কিছু পরিবারের সদস্যের ঈর্ষণীয়…

Read More
sunrise-6

সুপ্রভাত

আজ শনিবার ২৯ অগ্রহায়ণ ১৪৩০; ই: ১৬ ডিসেম্বর ২০২৩ তিথিঃ শুক্ল চতুর্থী রাত্রি ১০:৪৯ পর্যন্ত, পরে শুক্ল পঞ্চমী;উত্তরাষাঢ়া নক্ষত্র, সকাল ০৯:২৬ পর্যন্ত, পরে শ্রবণা নক্ষত্র;জন্মরাশি: মকর। সূর্যোদয়: সকাল ০৬:১৩/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৪:৫০(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-১২:৫৬; রাত-০১:০১ভাটা আরম্ভ:- দিন-০৫:৪৬; রাত-০৫:৫১ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডি. সে.।বাতাসে আপেক্ষিক…

Read More
books and read

হাতেই জগৎ বইয়ের গন্ধ কই !

শীতকাল এলেই মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্তে শীত হবে মেলাবিহীন, এটা ভাবা যায় না। বাঙালি ও বাংলায় শীত ও মেলা শব্দ দুটি একে ওপরের পরিপূরক। রাজ্যের কয়েকটি জেলায় অন্য মেলার চেয়ে বইমেলা অন্য মাত্রা পেয়ে আসছে। অনেক স্থানে বইমেলার গরিমা,কৌলিন্য ও উৎকর্ষ বজায় রাখার চেষ্টা চলে। এক্ষেত্রে বিশেষজ্ঞমহলের একাংশের বক্তব্য, বইমেলা মানেই জ্ঞান ও শিক্ষার মেলা। লেখক-পাঠকের মিলনমেলা হল-বইমেলা। সারা বাংলার গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে বইমেলা ছড়িয়ে । বইমেলার গরিমা আজও অটুট রয়েছে এমন কথাও বলা হয়। বিশেষজ্ঞমহলের অন্য একটি অংশের মত,বই পড়ার পাঠক আর আগের মতো আছে কি! সব বই যে পড়া হয় এমনও নয়। পাঠক সংখ্যা ক্রমশ কমছে। পাঠকহীনতার বিষয়টি সামনে চলে আসে বইমেলার প্রসঙ্গ এলেই। পাঠকের ওপর নির্ভর করেই মূলত চলে বইমেলা। একটা সময় শীতের রোদে পিঠ দিয়ে মা-জেঠিমা-বাবা-কাকারা গল্প-উপন্যাস সহ নানা ধরণের বই পড়তেন। সেই ছবিটা এখন উধাও।

Read More