হৃতিকের কেরিয়ারে ২৫ তম ছবি

Hrithik Roshan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আমির খান তামিল ক্লাসিক ক্রাইম থ্রিলার ‘বিক্রম ভেদা’র এর রিমেকটিতে অভিনয় করছেন না। এই সংবাদ প্রকাশের পরে শোনা গিয়েছে, আমিরের জায়গায় অভিনয় করবেন সইফ আলি খান। তবে এই ছবি থেকে সইফ আলি খানও তার নাম সরিয়ে নিয়েছেন বলে জানা যায়। এবার ছবিটির নতুন অভিনেতা হৃতিক রোশন অভিনয় করবেন এমনই খবর। উল্লেখ করা যায়, নির্মাতারা শুরু থেকেই হৃতিককে নির্বাচন
করেছিলেন। এই চলচ্চিত্রটি অভিনেতার কেরিয়ারের ২৫ তম চলচ্চিত্র হতে চলেছে। এক্ষেত্রে আরও জানা যায়, ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘নাইট ম্যানেজার’ ওয়েব সিরিজের শুটিং করার পর তিনি ‘বিক্রম ভেদা’র রিমেকের শুটিং শুরু করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *