খেলাধূলাই একমাত্র বিকল্প পথঃ পি ভি সিন্ধু

P V Sindhu-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনার বিরুদ্ধে লড়াই করতে খেলাধূলার পরামর্শ দিলেন সিন্ধু। এক্ষেত্রে তাঁর বক্তব্য, করোনা পরিস্থিতিতে এখন বাঁচার একমাত্র উপায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা। সেটা সম্ভব নিয়মিত শরীর চর্চা এবং খেলাধূলার মাধ্যমে। অলিম্পিক্সে রুপো জয়ী ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু, এমনটাই মনে করেন। এ বিষয়ে তাঁর আরও মতামত, করোনার মত মহামারীর প্রতিষেধক যতদিন না আবিষ্কার হচ্ছে, ততদিন এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে খেলাধূলাই হল একমাত্র বিকল্প পথ। নিয়মিত শরীর চর্চা ও খেলাধূলা করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এক্ষেত্রে করোনা পরিস্থিতি সহজে থাবা বসাতে পারে না শরীরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *