পান্ডুয়ায় কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় প্রতিবাদ সভা

Panduya

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আজ পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ক্ষীরকুন্ডি নিয়ালা নামাজ গ্রাম পঞ্চায়েতের দলীয় কার্যালয়ে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় এক প্রতিবাদ সভা আয়োজন করা হয়।পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রেলের মত লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ সহ বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সাধারণ কর্মীদের সচেতন করা এবং রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির প্রচার কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পান্ডুয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অসিত চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা ও শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ সহ এলাকার অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *