১৪১৭ প্রবেশনারি অফিসার/ ম্যানেজমেন্ট ট্রেনি নিচ্ছে আই বি পি এস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১১টি অংশগ্রহণকারী ব্যাঙ্কিং প্রতিষ্ঠানে প্রবেশনারি অফিসার/ ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য ১৪১৭ জনকে নিচ্ছে ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)। নিয়োগ হবে প্রবেশনারি অফিসার/ ম্যানেজমেন্ট ট্রেনি বা সমতুল পদে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলি হল: ব্যাঙ্ক অব বরোদা, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভরসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
বিভিন্ন ব্যাঙ্কে এপর্যন্ত প্রকাশিত পিও/ এমটি -র শূন্যপদ– ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৭৩৪টি (অসং ২৯৭, তঃজাঃ ১১০, তঃউঃজাঃ ৫৫, ওবিসি ১৯৮, আর্থিকভাবে দুর্বল ৭৪ এবং এসবের মধ্যে শারীরিক প্রতিবন্ধী ২৯)। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র: ২৫০টি (অসং ১০৩, তঃজাঃ ৩৭, তঃউঃজাঃ ১৮, ওবিসি ৬৭, আর্থিকভাবে দুর্বল ২৫ এবং এসবের মধ্যে শারীরিক প্রতিবন্ধী ১০)। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক: ৮৩টি (অসং ৩৪, তঃজাঃ ১৪, তঃউঃজাঃ ৬, ওবিসি ২১, আর্থিকভাবে দুর্বল ৮)। ইউকো ব্যাঙ্ক: ৩৫০টি (অসং ২৫৬, তঃজাঃ ৩৫, তঃউঃজাঃ ১০, ওবিসি ১৪, আর্থিকভাবে দুর্বল ৩৫ এবং এসবের মধ্যে শারীরিক প্রতিবন্ধী ৪৪)।
ভারত সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা যে কোনও শাখার গ্র্যাজুয়েট বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমতুল শিক্ষাগত যোগ্যতার ভারতীয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশ করে থাকতে হবে বা ফল প্রকাশিত হয়ে থাকতে হবে ২৬ অগস্টের মধ্যে। ১-৮-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থী, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী এবং অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
কমন রিক্রুটমেন্ট প্রসেসের অনলাইন পরীক্ষা (প্রিলিমিনারি এবং মেইন) অক্টোবর বা নভেম্বর মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য, সেপ্টেম্বর মাসে প্রি-এক্সাম ট্রেনিংয়ের কললেটার ডাউনলোড করা যাবে। প্রি-এক্সাম ট্রেনিং (পিইটি) হবে ২১ থেকে ২৬ সেপ্টেম্বর। কোবিড-১৯ -এর কারণে এই সময়ের মধ্যে পিইটি নাও হতে পারে।
এই পোস্টটি পড়ে ভাল লাগলে লাইক ও শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন। কমেন্টস সেকশনে গিয়ে আপনার মূল্যবান মতামত জানান।
অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা: হবে ৩, ১০ এবং ১১ অক্টোবর। এর কললেটার ডাউনলোড করা যাবে অক্টোবরে। ফল প্রকাশিত হবে অক্টোবর/ নভেম্বরে। অনলাইন মেইন পরীক্ষা: হবে ২৮ নভেম্বর। এর কললেটার ডাউনলোড করা যাবে নভেম্বরে। ফল প্রকাশিত হবে ডিসেম্বরে। এরপর ইন্টারভিউ হবে ২০২১ -এর জানুয়ারি/ ফেব্রুয়ারিতে। কললেটার ডাউনলোড করতে পারবেন জানুয়ারিতে। প্রবিশনাল অ্যালটমেন্ট হবে এপ্রিল মাসে।
১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে মোট ১০০টি প্রশ্ন। বিষয়- ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০টি প্রশ্ন (ইংরেজিতে), ৩০ নম্বর, উত্তরের জন্য সময় ২০ মিনিট), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৩৫টি প্রশ্ন (ইংরেজি এবং হিন্দিতে), ৩৫ নম্বর, উত্তরের জন্য সময় ২০ মিনিট), রিজনিং এবিলিটি (৩৫টি প্রশ্ন (ইংরেজি এবং হিন্দিতে), ৩৫ নম্বর, উত্তরের জন্য সময় ২০ মিনিট)।
২০০ নম্বরের মেইন পরীক্ষায় থাকবে মোট ১৫৫টি প্রশ্ন। বিষয়- রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড (৪৫টি প্রশ্ন (ইংরেজি ও হিন্দিতে), ৬০ নম্বর, উত্তরের জন্য সময় ৬০ মিনিট), জেনারেল/ ইকনমি/ ব্যাঙ্কিং অ্যাওয়্যারনেস (৪০টি প্রশ্ন (ইংরেজি এবং হিন্দিতে), ৪০ নম্বর, উত্তরের জন্য সময় ৩৫ মিনিট), ইংলিশ ল্যাঙ্গোয়েজ (৩৫টি প্রশ্ন (ইংরেজিতে), ৪০ নম্বর, উত্তরের জন্য সময় ৪০ মিনিট), ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (৩৫টি প্রশ্ন (ইংরেজি ও হিন্দিতে), ৬০ নম্বর, উত্তরের জন্য সময় ৪৫ মিনিট)। এছাড়া ইংলিশ ল্যাঙ্গোয়েজের ২টি প্রশ্ন (ইংরেজিতে লেটার এবং এসে লেখা) (২৫ নম্বর, উত্তরের জন্য সময় ৩০ মিনিট)।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৮৫০ (তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী হলে ১৭৫) টাকা। জিএসটি দেবে আইবিপিএস।
অনলাইনে দরখাস্ত রেজিস্ট্রশন এবং তাতে সংশোধন/ সংযোজন ইত্যাদি করা যাবে ২৬ অগস্ট পর্যন্ত। দরখাস্তের ফি/ ইন্টিমেশন চার্জও জমা দিতে হবে এই তারিখের মধ্যেই। অনলাইন দরখাস্ত করার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি, সই, বাম হাতের বুড়ো আঙুলের ছাপ এবং নিজের হাতে ইংরেজি নির্ধারিত বয়ানে লেখা ডিক্লারেশন স্ক্যান করে রাখবেন। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.ibps.in/
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

