গমের আটার রুটি ক্যানসার ঠেকাতেও সাহায্য করে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ গম যে নানাভাবে শরীরের উপকারে লাগে সে বিষয়ে সকলেরই জানা রয়েছে। কারণ, গবেষণায় দেখা গিয়েছে কৃষিজাত উপদানটির মধ্যে রয়েছে আয়রন, নিয়াসিন, থিয়েমিন, ভিটামিন B1, B2, B3, B6, B9 এবং ভিটামিন E প্রভৃতি। এছাড়া আরও সব উপকারি উপাদান রয়েছে।

দিনে কম করে ২-৩ টি রুটি খেলেই শরীরের নানা উপকার হয়। শরীরে প্রোটিনের চাহিদা মিটলেই আমাদের পেশী শক্তি বৃদ্ধি পায়। আর রুটিতে যে পরিমাণ প্রোটিন রয়েছে, তাতে করে খুব সহজেই শরীরের এই চাহিদা মেটে ও পেশী গঠনেও সাহায্য করে। নিয়মিত গমের রুটি খাওয়ার অভ্যাস করলে শরীরে ফাইবারের মাত্রা বৃদ্ধি পায়। ফলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও আর থাকে না।

গমের রুটির মধ্যে থাকা ভিটামিন E, সেলেনিয়াম ও ফাইবার শরীরে ক্যান্সার সেলের জন্ম নিতে বাধা দেয়। কোলনের সমস্যাও দূর করে এবং টিউমারের সম্ভাবনাও কমায়। তাই ক্যান্সার ধারে কাছেও আসতে পারে না। অফিসে কাজের চাপের ফলে এনার্জি লেভেল কমে গেলে, লাঞ্চে যদি রুটি খাওয়া যায় তাহলে নিমেষে ক্লান্তি দূর করে এনার্জির ঘাটতি মেটায়। রুটির মধ্যে থাকা কার্বোহাইড্রেট, ফাইবার এবং প্রোটিন নিমেষে ক্লান্তি দূর করে এনার্জির ঘাটতি মেটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

