আনলক-৪’এ আংশিক স্কুল খুললেও মানতে হবে নিয়মবিধি

social distance

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার স্কুলে শিক্ষকের পরামর্শ নিতে যেতে পারবেন ছাত্ররা। গাইডলাইন অনুযায়ী, আনলক-৪ শুরু হওয়ার দিন থেকেই যে সব স্কুল কন্টেনমেন্ট জোনের আওতাধীন নয়, এমন স্কুলগুলির ছাত্ররা ঐচ্ছিকভাবে শিক্ষকের পরামর্শ নিতে যেতে পারবে। তবে এক্ষেত্রে ছাত্র এবং শিক্ষক উভয়কেই নন-কন্টেনমেন্ট জোনের হতে হবে।

সূত্রের খবর, স্কুলগুলির এই সাক্ষাৎপর্ব আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরাই করতে পারবেন। তবে সেক্ষেত্রে থাকতে হবে অভিভাবকের লিখিত অনুমতি। পাশাপাশি স্কুল চত্বরে প্রবেশ করার ক্ষেত্রে সামাজিক নিয়ম-বিধি মেনে চলতে হবে। উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী, ছাত্রছাত্রীর সুরক্ষার কথা ভেবে ক্লাসরুমে পড়ুয়ারা কতক্ষণ থাকতে পারবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে ল্যাবরেটরি ব্যবহারে বিশেষ ছাড় দেবে স্কুল। কোনওভাবে এই সময়ে একে ওপরের সঙ্গে খাতা, পেন জাতীয় সরঞ্জাম আদান-প্রদান করা চলবে না। স্কুলের সুইমিং পুলও বন্ধ থাকবে।

নির্দেশে আরও বলে হয়েছে, স্কুলে থাকাকালীন ছাত্রছাত্রী ও শিক্ষকদের সকলকেই মাস্ক ব্যবহার সহ বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। সঙ্গে ব্যবহার করতে হবে অ্যালকোহলযুক্ত স্যানেটাইজারও। এক্ষেত্রে স্কুলের ঘর বদ্ধ মনে হলে স্কুলের বাইরের মুক্ত পরিবেশে চালানো যেতে পারে পঠনপাঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *