RAM VILAS PASWANOthers Politics 

ভারতীয় রাজনীতিতে জুড়ে-জড়িয়ে ছিলেন রামবিলাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান (৭৪)প্রয়াত হলেন। সূত্রের খবর, দিল্লির একটি হাসপাতালে তাঁর হার্ট সার্জারি হয়। গতকাল তাঁর মৃত্যুর খবর ট্যুইট করে জানিয়েছেন তাঁর পুত্র চিরাগ পাসওয়ান। কেন্দ্রীয় মন্ত্রীসভায় তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। পাঁচ দশক ধরে তিনি ভারতীয় রাজনীতিতে জুড়ে-জড়িয়ে ছিলেন। সূত্রের আরও খবর, ১৯৬৯ সালে প্রথমবার তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।

উত্তর ভারতের রাজনীতিতে তাঁর এক দীর্ঘ ইতিহাস রয়েছে। উল্লেখ্য, লোক জনশক্তি পার্টির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে উত্তর ভারতের রাজনীতির ক্ষেত্রে। এবারও বিহারের নির্বাচনে লোক জনশক্তি পার্টির নির্ণায়ক ভূমিকা হতে পারে, রাজনৈতিক মহলের এমনই ধারণা। তাঁর মৃত্যুতে রাজনৈতিক বিভিন্ন মহলে শোক জ্ঞাপন করা হয়েছে।

এই ঘটনার পর প্রধানমন্ত্রী ট্যুইটারে জানিয়েছেন, ‘‌আমি শব্দে প্রকাশ করতে পারবো না, কতটা শোক পেয়েছি। আমাদের দেশে যে শূন্যতা তৈরি হল, তা কখনই আর পূর্ণ হবে না। রামবিলাস পাসওয়ানের মৃত্যু একটি ব্যক্তিগত ক্ষতি। হারালাম একজন সহকর্মী যিনি গরিব মানুষকে সম্মানের সঙ্গে জীবন কাটাতে সাহায্য করতেন। অন্যদিকে ট্যুইট করে রাহুল গান্ধী রামবিলাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পাশাপাশি আরও অনেকেই তাঁর মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করেন।

Related posts

Leave a Comment