কলকাতা পুরসভার বায়ো টয়লেট নিয়ে নির্দেশিকা

Kolkata Municipality-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতা পুরসভা করোনা আবহে উৎসবের মরশুমে পুজো কমিটিগুলিকে শর্তসাপেক্ষে বায়ো টয়লেট ব্যবহার করতে দিতে নির্দেশিকা জারি করল। সূত্রের খবর, শুধু বায়ো টয়লেটের ক্ষেত্রেই নয়, শহরের বিভিন্ন প্রান্তে যেখানে সুলভ শৌচালয় রয়েছে, সেখানেও শর্তসাপেক্ষে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। কলকাতা পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, সংক্রমণ রোখার জন্য পুজো কমিটিগুলিকে দর্শনার্থীদের শৌচালয় ব্যবহারের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র শৌচালয়গুলি জীবাণুমুক্ত করা ছাড়াও যাঁরা ওই শৌচালয় ব্যবহার করছেন তাঁদেরও স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *