আজকের রাশিফল
বুধবার; ০৪ কার্তিক ১৪২৭; ইঃ ২১ অক্টোবর ২০২০
মেষঃ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। ব্যবসায় শুভ যোগ। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা। চাকরি সূত্রে বিদেশ যাত্রার যোগ। শ্বশুরবাড়ির থেকে উপহার পাওয়ার সম্ভাবনা। শরীরে আঘাত লাগার সম্ভাবনা।
বৃষঃ পদার্থবিদ্যার ছাত্রদের জন্য শুভ। যকৃতের সমস্যায় ভোগান্তি। সংসারের অশান্তি মিটে যাবে। মানসিক ভাবে অপদস্ত হওয়ার সম্ভাবনা। কর্মস্থলে ঝামেলা মিটে যেতে পারে। বন্ধুর কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা।
মিথুনঃ হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। অপ্রিয় সত্যি কথা বলার জন্য বিপত্তির আশঙ্কা। ব্যবসায় বাধা মিটে যেতে পারে। হঠাৎ কিছু প্রাপ্তির যোগ। বিদেশ ভ্রমণের যোগ। ভুল সিদ্ধান্ত ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে খরচ বৃদ্ধি।
কর্কটঃ সামাজিক কাজে জনপ্রিয়তা বৃদ্ধি। শরীরের সমস্যা বাড়বে। ব্যবসায় অশুভ কিছু ঘটার যোগ। সংসারে অশান্তির জন্য কাজের প্রতি অনিহা। প্রেমের জন্য বড়দের সঙ্গে বিবাদ।
সিংহঃ প্রেমে বিরহ। লটারি বা ফাটকায় প্রাপ্তি যোগ। ব্যবসায় বাড়তি খরচ। কোনও কারণে লোকের কাছে গঞ্জনা ভোগ করতে হতে পারে। ভ্রমণে বাধা পাওয়ার সম্ভবনা। পাওনা টাকা আদায় নিয়ে বিরোধ হতে পারে। পায়ে আঘাত পাওয়ার সম্ভাবনা।
কন্যাঃ পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা। প্রেমের জট কেটে যেতে পারে। খরচের ব্যাপারে সাবধান হওয়া প্রয়োজন। শরীরে নানা রোগের উপদ্রপ। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যেতে পারে। সন্তানের সুবুদ্ধি হোতে পারে।
তুলাঃ ব্যবসায়ে জটিলতা কাটিয়ে ওঠার উপযুক্ত সময়। অতিথি আগমনের যোগ। গঠনমূলক কাজের সম্ভাবনা। ঋণ পরিশোধের জন্য সঞ্চয়ে ব্যাঘাত। আজ সারাদিন ব্যবসা ভাল চললেও পরে জটিলতা আসতে পারে।
বৃশ্চিকঃ সারাদিন সংসারে শান্তি বজায় থাকলেও রাতে অশুভ। অযথা ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। কর্মজগতে জনপ্রিয়তা পাওয়ার যোগ। শরীরের কোনও অংশে ব্যথার সম্ভাবনা। কিছু কেনা বেচার জন্য খরচ হতে পারে।
ধনুঃ পিত-মাতার সঙ্গে সুসম্পর্ক। নতুন কাজের সন্ধান। কম সঞ্চয়ের জন্য স্ত্রীর সঙ্গে অশান্তি। প্রতিবাদী মনোভাবের জন্য সমাজে সন্মান বৃদ্ধি। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ।
মকরঃ সংসারের অশান্তি মিটে যেতে পারে। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমের দিকে সতর্ক হওয়া প্রয়োজন, প্রতারিত হওয়ার যোগ। বাড়িতে চুরি হতে পারে। সংগীত চর্চায় নতুন দিক খুলতে পারে।
কুম্ভঃ সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে। অতিরিক্ত খরচের সম্ভবনা। অতিরিক্ত পরিশ্রমে অসুস্থ হওয়ার আশঙ্কা।
মীনঃ ব্যবসায় উদ্বেগ দেখা দিতে পারে। অতিরিক্ত খরচে সংসারে অশান্তি বৃদ্ধি। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক না হলে সন্মান হানির যোগ।
🌹🙏🙏🙏🌹
আমাদের তথ্য ভাল লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আপনার মতামত জানান।

