APSCOthers 

২৬ মোটর ভেহিকেল ইনস্পেক্টর নিচ্ছে অসম পাবলিক সার্ভিস কমিশন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মোটর ভেহিকেল ইনস্পেক্টর পদে ২৬ জনকে নিচ্ছে অসম পাবলিক সার্ভিস কমিশন। নিচের মত যোগ্যতার ভারতীয় নাগরিকরা অসমের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারেন। নিয়োগ হবে অসম কমিশনারেট অফ ট্রান্সপোর্ট এর অধীনে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে।

বিজ্ঞপ্তি নম্বর ০৯/২০২০ অনুযায়ী অনলাইন দরখাস্তের শেষ তারিখ ছিল ৯ নভেম্বর। বর্তমানে কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি জারি করে দরখাস্তের শেষ তারিখ বাড়িয়ে ২৪ নভেম্বর করেছে।

মোটর ভেহিকেল ইনস্পেক্টর: মোট শূন্যপদ ২৬টি (ওপেন ক্যাটাগরি ১১টি এরমধ্যে মহিলা ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি – সমতল ৪ এরমধ্যে মহিলা ১, তপশিলি উপজাতি – পাহাড় ১ ওবিসি/ এমওবিসি ৫ এরমধ্যে মহিলা ২, আর্থিকভাবে দুর্বল ৩ এরমধ্যে মহিলা ১)।

শিক্ষাগত যোগ্যতা এইচ এস এস এল সি পাশের পর অটোমোবাইল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমাধারী হতে হবে। অসম সরকার বা ভারত সরকার স্বীকৃত এবং এ আই সি টি ই প্রতিষ্ঠান থেকে পাস করে থাকতে হবে। এছাড়া অসমের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া শিক্ষাগত বিষয়ে অসমে ইস্যু করা পি আর সি দাখিল করতে হবে দরখাস্তের সঙ্গে। অথবা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দাখিল করতে হবে দরখাস্তের সঙ্গে।

বয়স হতে হবে ১-১-২০২০ তারিখের হিসেবে ২১ থেকে ৩৮ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। মাইনে পে ব্যান্ড থ্রি অনুযায়ী ২২,০০০ – ৯৭,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৯,৪০০ টাকা। বয়সের হিসাব করা হবে এইচ এস এল সি বা মেট্রিকুলেশনের অ্যাডমিট কার্ডের ভিত্তিতে। প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ সবল হতে হবে এবং শারীরিক কোন খুঁত থাকা চলবে না। প্রার্থীদের নিয়োগের আগে ডাক্তারি পরীক্ষা হবে।

সাধারণ ও আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের দিতে হবে দরখাস্তের ফি, প্রসেসিং ফি, ট্যাক্স সব মিলিয়ে মোট ২৮৫.৪০ টাকা। তফশিলি এবং ওবিসি বা এমওবিসি প্রার্থীদের দিতে হবে সব মিলিয়ে মোট ১৮৫.৪০ টাকা। বিপিএল ও ও শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধীদের ফি দিতে হবে না। শুধু প্রসেসিং ফি ও ট্যাক্স মিলিয়ে দিতে হবে ৩৫.৪০ টাকা।

দরখাস্ত করবেন অনলাইনে https://apscrecruitment.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৪ নভেম্বরের মধ্যে। বিজ্ঞপ্তি নং ০৯/২০২০। বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

বর্ধিত তারিখের বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment