সুন্দরবনের বাঘ গণনা প্রক্রিয়া শুরু : বসানো হবে ১১৬৪টি ক্যামেরা

sundarban and tigers

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সুন্দরবনের বাঘ গণনা শুরু হবে বলে জানা গিয়েছে। বসানো হবে ১১৬৪টি ক্যামেরা। সূত্রের খবর,এই প্রক্রিয়া শুরু করেছেন সুন্দরবন টাইগার রিজার্ভ-এর কর্মচারীরা। এক্ষেত্রে মোট ১১৬৪টি ক্যামেরা বসানো হবে বলে জানা গিয়েছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে,আগামী বছর জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে ডিসেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত ছবি তোলা হবে। সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টের আধিকারিকরা ও বনকর্মীরা মিলে বিভিন্ন স্থান চিহ্নিত করে ক্যামেরা বসানোর কাজ শুরু করেছেন বলে খবর। বন দপ্তর সূত্রের খবর, এবার মোট ৫৮২টি স্থান চিহ্নিত করা হয়েছে,সেখানে ক্যামেরা বসানো হবে। আবার ক্যামেরা ছাড়াও ড্রোন ও জিপিএস ব্যবস্থাও রয়েছে। ক্যামেরায় ধরা পড়া ছবি থেকে বাঘের সঠিক সংখ্যা গণনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *