horoscope 1Lifestyle 

আজকের রাশিফল

মঙ্গলবার ২০ পৌষ ১৪২৭; ইঃ ০৫ জানুয়ারী ২০২১

মেষ: অত্যাধিক ব্যয় এবং অপরিকল্পিত আর্থিক লগ্নি এড়িয়ে চলা উচিত। প্রত্যাশা অনুযায়ী সন্তানরা জীবন অতিবাহিত না করায় হতাশ হতে হবে। প্রেমে উদ্দীপনা আসতে পারে। অংশীদারিত্বের সম্ভাবনা রয়েছে, সব সতর্কতার সঙ্গে ভেবে দেখা উচিত। শুভ সংখ্যা: ৩

বৃষ: জটিল পরিস্থিতিতে ঘাবড়ানো উচিত হবে না। সামাজিক অনুষ্ঠানে যোগদান মন ভাল রাখতে সাহায্য করবে। সন্তানদের স্বাস্থ্য রক্ষার জন্য যত্ন নেওয়া প্রয়োজন, কারণ প্রচুর আর্থিক ব্যয়ের আশঙ্কা রয়েছে। নতুন সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত লাভদায়ক হতে পারে। শুভ সংখ্যা: ৩

মিথুন: অতীতের কঠোর পরিশ্রম পরিণতি পেতে চলেছে, ফলে স্বপ্ন পূর্ণ হওয়ার সম্ভাবনা। সারাটা দিন খুশী এবং আনন্দের মধ্যে কাটবে। সফর তাৎক্ষণিক ফলাফল না দিলেও ভবিষ্যত লাভের জন্য ভাল হতে পারে। আবেগের সংঘাত থেকে বেরোতে কাজের ব্যাপারে মনোযোগী হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা: ১

কর্কট: শুল্ক ফাঁকি দিলে বড় সমস্যায় পড়ার আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে নিরাশ করা উচিত হবে না, পরে আপশোষ করতে হতে পারে। নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে ভাল দিন। আত্ম-বিকাশের প্রচেষ্টায় ভাল এবং প্রত্যয়ী অনুভব হতে পারে। শুভ সংখ্যা: ৪

সিংহ: আর্থিক সমস্যায় পড়ার আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে উৎসাহ দেখা দিতে পারে। বিদেশী বাণিজ্যের সাথে যুক্ত ব্যক্তিরা প্রত্যাশিত ফলাফল পেতে পারে। কর্মক্ষেত্রে পেশাদারিত্বের সদব্যবহার হতে পারে। বিনোদন এবং আমোদপ্রমোদের জন্য ভাল দিন। শুভ সংখ্যা: ৩

কন্যা: কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের থেকে চাপ এবং ঘরে মতভেদের জন্য কাজে মনোনিবেশে বাধা সৃষ্টি করতে পারে। বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা। গৃহে পূজা-পাঠের সম্ভাবনা। আবেগপ্রবণ হওয়ার লক্ষণ দেখা দিতে পারে। শুভ সংখ্যা: ১

তুলা: মানসিক শান্তির জন্য উত্তেজনা প্রশোমিত করা উচিত। সন্তানদের লেখাপড়ার জন্য অর্থ ব্যয় হতে পারে। পুরোনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার পক্ষে ভাল দিন। প্রেমের ক্ষেত্রে শুভ। ব্যবসায়ীদের জন্য ভাল দিন। বাণিজ্যিক উদ্দেশ্যে সফর ইতিবাচক ফল দিতে পারে। শুভ সংখ্যা: ৩

বৃশ্চিক: অসতর্কতার কারণে আর্থিক ক্ষতির আশঙ্কা, ফলে দুশ্চিন্তা বাড়তে পারে। রসিক স্বভাবের জন্য চারপাশের পরিবেশকে আনন্দদায়ক করে তুলবে। কাজের পরিবর্তনে লাভ হতে পারে। বিশেষ করে বিপণনের জন্য সঠিক সময়। সৃজনশীলতা এবং উদ্যম শুভ হবে। শুভ সংখ্যা: ৫

ধনু: কোনও পুরানো বন্ধু আর্থিক সাহায্য চাইতে পারে। প্রেমে প্রবল আগ্রহ দেখা দিতে পারে। ভ্রমণের সময় জিনিসপত্রের অতিরিক্ত যত্ন নেওয়ার প্রয়োজন হতে পারে। সন্তানরা কোনও পুরস্কার অনুষ্ঠানে যোগদানে করে আনন্দ দিতে পারে। শুভ সংখ্যা: ২

মকর: স্বাস্থ্যের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। ভবিষ্যতের জন্য আর্থিক বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করা উচিত, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য একসাথে কাজ করবে। শুভ সংখ্যা: ২

কুম্ভ: মানসিক চর্চার জন্য বই পড়া উচিত। বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে প্রচুর ব্যয় হতে পারে যা মানসিকভাবে চাপ সৃষ্টি করতে পারে। বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রি়য়জনকে ভুলে যাওয়ার আশঙ্কা। স্ত্রীর স্বাস্থ্যের অবনতি কাজে বাঁধা সৃষ্টি করতে পারে। শুভ সংখ্যা: ৯

মীন: বেড়াতে যাওয়ার সময় সতর্ক হওয়া প্রয়োজন, চুরির আশঙ্কা রয়েছে। কর্মস্থলে অতিরিক্ত সময় ব্যয় করলে গার্হস্থ্য জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে সহযগিতা পাওয়ার সম্ভাবনা। অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ আসতে পারে। শুভ সংখ্যা: ৭

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment