ধান-চাল উৎপাদন সন্তোষজনক দক্ষিণ ২৪ পরগনা জেলায়

Paddy Harvesting

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ধান ও চাল উৎপাদনের ক্ষেত্রে এবার সাফল্য মিলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার। এক্ষেত্রে জানা গিয়েছে, গতবারের তুলনায় চলতি আর্থিক বছরে ৩০ শতাংশের বেশি ধান ও চাল উৎপাদন হল এই জেলায়। পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে, এবার এখানে ১২ লক্ষ ৯৭ হাজার ৪৬৯ টন ধান উৎপাদন হয়েছে। অন্যদিকে চাল উৎপাদন হয়েছে ৮ লক্ষ ৬৪ হাজার ৯৭৯ টন। উল্লেখ্য, ২০১৯ সালে বুলবুল ঘূর্ণিঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয় উৎপাদন। ওই সময় ধান কাটার পরই এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। পরবর্তীতে করোনা ও আম্ফানের প্রভাবে এবার উৎপাদন নিয়ে সংশয় ছিল। তবে সব বাধা কাটিয়ে কৃষকদের মুখে হাসি ফুটেছে জেলার উৎপাদনে।
জেলা প্রশাসন সূত্রের খবর, ৩,১৩,০৫৬ হেক্টরের পরিবর্তে ২০২০-২১ সালে ৩,৩০,৩৫৩ হেক্টর জমিতে চাষ হয়। এক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির পিছনে রয়েছে অতিরিক্ত জমিতে চাষ। কৃষিদপ্তর সূত্রের খবর, এবার জেলায় অতিরিক্ত বৃষ্টিপাত হয়নি। তার ফলে ভালো ফলন হওয়ার সম্ভাবনা ছিল। উপকূলবর্তী এলাকায় অনেক জমি থাকায়, জল দাঁড়িয়ে যাওয়ায় এবার সেটা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *