বাংলা চলচ্চিত্র ও লোকসঙ্গীত প্রেমীদের জন্য জোড়া উপহার ‘উল্লাস’ এবং ‘মৃত্তিকা’

Image 2021-04-20

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ ১৪২৭ বর্ষবিদায়ের দিন আত্মপ্রকাশ ঘটে ওটিটি প্লাটফর্ম উল্লাস-এর। এদিন উল্লাস-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চ উজ্জ্বল করেছিলেন জয়তী চক্রবর্তী, গৌতম ঘোষ, বাসবদত্তা চ্যাটার্জী, সাহেব ভট্টাচার্জি, জয়া শীল ঘোষ, মাহিরি বোস প্রমুখ বিশিষ্ট গুনীজনেরা। একইদিনে আত্মপ্রকাশ হয় মহিলা পরিচালিত বাংলা লোকসঙ্গীত ব্যান্ড মৃত্তিকা-এর পোষ্টার। মানুষ যেন সত্যিই এতদিন ধরে এমনই এক ওটিটি প্লাটফর্ম-এর অপেক্ষা করছিল, আর তারই বহিঃপ্রকাশ হলো- আত্মপ্রকাশের পরেই অ্যাপটির ডাউনলোড সংখ্যা ৫০০ ছাড়িয়ে যায়। প্রথম মৌলিক লোকসঙ্গীত হিসেবে প্রকাশ পাবে বাংলা লোকসঙ্গীত ব্যান্ড মৃত্তিকা-এর ‘পরিচয়ের গান’। ২০১৮ সালেই প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু সেই থেকে বহু ঘাত-প্রতিঘাত সহ্য করে বহু লড়াইয়ের পর অবশেষে প্রকাশ পেতে চলেছে ‘মৃত্তিকা’। খুব তাড়াতাড়ি আসতে চলেছে মৃত্তিকার উপস্থাপনা ‘পরিচয়ের গান’।

গানটির কথা এবং সুর দিয়েছেন মৃত্তিকার ফাউন্ডার ডিরেক্টর জয়া নাগ এবং যন্ত্রসঙ্গীত ব্যবস্থাপনায় ছিলেন টুনাই দেবাশীষ গাঙ্গুলী। মৃত্তিকার অন্যান্য সদস্যরা হলেন শিল্পী রায় ভট্টাচার্জি, অনুশ্রী ঘোষ, স্বস্তি চ্যাটার্জী। গানটির শুটিং করা হয়েছে অযোধ্যায়। জয়া নাগ জানান- “বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা এবং সুর নিয়ে এগিয়ে চলাই মৃত্তিকার উদ্দেশ্য”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *