ronaldo and recordBreaking News Others Sports 

বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আলি দায়ির রেকর্ডও স্পর্শ করলেন রোনাল্ডো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে হাঙ্গেরির বুদাপেস্টে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করতেই তিনি স্পর্শ করলেন আলি দায়ির ১০৯ গোলের রেকর্ড। পেনাল্টি থেকে দুটি গোল করে পর্তুগালকে ইউরোর শেষ ষোলোয় পৌঁছে দিলেন। অন্যদিকে বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ডও করলেন। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল ইরানের আলি দায়ির।

উল্লেখ করা যায়,১৯৯৩ থেকে ২০০৬ সালের মধ্যে আলি দায়ির ইরানের হয়ে ১০৯টি গোল করেছেন। সেই রেকর্ডে ভাগ বসালেন ৩৬ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম গোলটির পর একটি নতুন কীর্তি গড়েছেন রোনাল্ডো। ইউরোপের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ২১ গোল করেন তিনি।

Related posts

Leave a Comment