এবার অনলাইনে মিলবে প্রয়োজনীয় নথিপত্রের কপি

Online-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অনলাইন পোর্টালের সূচনা করেছে সিবিএসই বোর্ড। শিক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তার ‘ডুপ্লিকেট’ কপি পাওয়ার জন্য এই প্রয়াস। উল্লেখ করা যায়, এতদিন পর্যন্ত মার্কশিট ও অ্যাডমিট কার্ড প্রভৃতি কোনও দরকারি নথিপত্র হারিয়ে গেলে পড়ুয়াদের বোর্ডের আঞ্চলিক দফতরে আবেদন জানানো হত। করোনা পরিস্থিতির মধ্যে তা সম্ভব নয়। এই অবস্থায় অনলাইন পদ্ধতির বন্দোবস্ত করা হয়েছে। সূত্রের খবর, এবার বোর্ডের ওয়েবসাইট থেকে এই পোর্টালে যেতে পারবেন পড়ুয়ারা। সেখানে নিজের তথ্য দিলে পাওয়া যাবে ‘ডুপ্লিকেট’ নথিপত্র। পাশাপাশি কোনও পড়ুয়া হার্ড কপির আবেদন জানালে তার বাড়িতেও পাঠিয়ে দেওয়া হবে সেই প্রয়োজনীয় নথিপত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *