মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবস

Maikel Madhusudan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজ ২৯ জুন। ১৮৭৩ সালের আজকের দিনে প্রয়াত হয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর বাঙালির শ্রেষ্ঠ কবি, নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাঁকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বলে গণ্য করা হয়। এছাড়াও তাঁকে আধুনিক বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিও বলা হয়ে থাকে।

মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন। ১৮৫৯ সালে তিনি শর্মিষ্ঠা নাটকটি লিখেছিলেন। এটি আধুনিক পাশ্চাত্য শৈলীতে রচিত প্রথম বাংলা নাটক। মাইকেল মধুসূদনের সর্বশ্রেষ্ঠ কীর্তি হল অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য গ্রন্থাবলি হল- ”দ্য ক্যাপটিভ লেডি”, ”শর্মিষ্ঠা”, ”কৃষ্ণকুমারী” (নাটক), ”পদ্মাবতী” (নাটক), ”বুড়ো শালিকের ঘাড়ে রোঁ”, ”একেই কি বলে সভ্যতা”, ”তিলোত্তমাসম্ভব কাব্য”, ”বীরাঙ্গনা কাব্য”, ”ব্রজাঙ্গনা কাব্য”, ”চতুর্দশপদী কবিতাবলী” ও ”হেকটর বধ” প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *