কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস

Nazrul Islam

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন কবি কাজী নজরুল ইসলাম। ১৯৭৬ সালের ২৯ অগাস্ট বাংলাদেশের ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি একজন কবি হওয়ার পাশাপাশি সঙ্গীতকারও ছিলেন। তাঁর ডাক নাম ছিল “দুখু মিয়া”। ছোটবেলা থেকেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে কবিতা, গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমাণ নাট্যদল দলে যোগ দিয়েছিলেন। কাজী নজরুল ইসলামের লেখা প্রথম গদ্য রচনাটি হল ”বাউণ্ডুলের আত্মকাহিনী”। পাশাপাশি তাঁর প্রকাশিত কবিতাটি হল- ”মুক্তি”। এছাড়াও তাঁর লেখা উল্লেখযোগ্য গল্পগুলি হল- ”হেনা”, ”ব্যাথার দান”, ”মেহের নেগার”, ”কবিতা সমাধি” ও ”ঘুমের ঘোরে” প্রভৃতি। অপরদিকে ”রজত জয়ন্তী”, ”নন্দিনী”, ”অভিনয়”, ”দিকশূল” চলচ্চিত্রের গীতিকার ছিলেন কবি নজরুল। ‘চৌরঙ্গী’ চলচ্চিত্রের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকও ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *