আজ সারাদিন
01
বলেছিলেন মাকে দরকার নেই, সেই মায়ের কথাই কেন মনে পড়ছে অহনার?
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। তার অভিনীত প্রথম সিরিয়াল “অনুরাগের ছোঁয়া”-তে তিনি মিশকা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
সিরিয়ালটির শুটিংয়ের সময়ই তিনি দীপঙ্কর দে নামে এক রূপটান শিল্পীর সাথে প্রেম শুরু করেন। তাদের এই সম্পর্ক মেনে নেননি অহনার মা। তাই অহনা মায়ের বাড়ি ছেড়ে দীপঙ্করের সাথে থাকা শুরু করেন।
অহনা জানান, তিনি ও দীপঙ্কর এক বছরেরও বেশি সময় ধরে একে অপরের সাথে আছেন। তাদের সম্পর্কের শুরুটা ছিল খুবই ভালো। কিন্তু মায়ের আপত্তি তাদের সম্পর্কের মধ্যে ঝামেলা সৃষ্টি করে। এরপর থেকেই অহনা তার মায়ের সাথে কথা বলেন না।
অহনা বলেন, “মায়ের সাথে থাকলে হয়তো মাও তাই করত। কিন্তু দীপঙ্কর তো আমাকে জন্ম দেয়নি। তাহলে সে প্রথম দিন থেকেই এত নিঃস্বার্থ হলে কীভাবে? যে নিজের জীবনের পুরো নিয়মই পাল্টে ফেলল!”

