কালো শাড়িতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সৌমিতৃষা! এই শাড়ির দাম কত জানেন?

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। ধারাবাহিক ‘মিঠাই’-তে তার অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে। সম্প্রতি সিদ্ধার্থ-মিঠাইয়ের বিবাহবার্ষিকীতে মিঠাইকে দেখা গেছে এক অভিনব রূপে। কালো শাড়িতে সাজানো মিঠাইয়ের এই লুক দর্শকদের মনে ঝড় তুলেছে।

সৌমিতৃষার এই কালো শাড়িটি রুদ্র সাহার ডিজাইন করা। হাফ শিফন হাফ নেটের এই শাড়িতে সিকুইন ওয়ার্ক করা আছে। শাড়ির সাথে নেটের বেলুন স্লিভস ব্লাউজ পরেছিলেন সৌমিতৃষা। এই লুকের জন্য তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে ভক্তরা।

এই শাড়ির দাম ১৭,৫০০ (সাড়ে সতেরো হাজার) টাকা। পুজোর সময় এই শাড়ি আপনার ওয়ারড্রবের শোভা বাড়াতে পারে। অষ্টমী বা নবমীর রাতের জন্য, অথবা যে কোনও ককটেল পার্টির জন্য এই শাড়ি আদর্শ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *