প্রেমের চেয়ে কাজে মনোযোগ দিতেই বেশি ভালোবাসি! প্রেমের গুজব উড়িয়ে দিয়ে দাবি করলেন সৌমিতৃষা

মিঠাই ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জনকারী অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। দেবের সঙ্গে অভিনীত সিনেমা দিয়ে টলিউডে ডেবিউ করার পর থেকেই তিনি বাংলার আনাচকানাচে, এমনকি বাংলাদেশেও জনপ্রিয় হয়ে ওঠেন। তবে এই জনপ্রিয় অভিনেত্রী কি প্রেম করছেন? এই প্রশ্নের উত্তরে সৌমিতৃষা স্পষ্ট করে জানিয়েছেন যে, তিনি এখন প্রেম নিয়ে ভাবছেন না। তার মনোযোগ এখন শুধুই কাজের দিকে।

সৌমিতৃষা জানান, তিনি এখন কেরিয়ার গড়তে চান। তাই বারবার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।বাস্তবে কারও সঙ্গে প্রেম না করলেও সৌমিতৃষার জীবনে একটাই প্রেম আছে, আর সেটা হল কৃষ্ণপ্রেম। তিনি কৃষ্ণের ভক্ত এবং প্রতি বছর জন্মদিনে বৃন্দাবন ও মথুরায় যান।

সৌমিতৃষা একজন ধার্মিক মানুষ। তিনি লোকনাথ বাবার ভক্তও।এই মুহূর্তে ইশ্বরভক্তি ও কেরিয়ার নিয়েই তিনি ব্যস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *