রোহিত কে কি ক্ষমা করে দেবে ফুলকি?
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “ফুলকি”-র আজকের পর্বে রোমান্স ও লজ্জার মিশ্রণ দেখা গেছে। রোহিত ফুলকিকে তার বক্সিং গ্লাভস উপহার দেয় এবং তাকে তার লক্ষ্যে স্থির থাকার পরামর্শ দেয়।
রোহিত ও শালিনীকে একসাথে নাচতে দেখে ফুলকি রাগান্বিত হয়ে মিষ্টি খেতে থাকে। রোহিত শেষ মিষ্টিটি নিজের হাতে খাইয়ে দিতে যায়, তখন বাড়ির সকলে তা দেখে ফেলে।
রোহিত ও ফুলকি ঘুরতে বেরিয়ে যায়। রোহিত ফুলকির পছন্দের ফুল তার চুলে গুঁজে দেয়। রোহিতের স্পর্শে ফুলকি লজ্জায় পড়ে যায়।

