সৌমিতৃষা কি প্রেমে পড়েছেন? প্রশ্ন শুনেই রেগে বোম অভিনেত্রী
মিঠাই ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জনকারী অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। মিঠাই শেষ হতে না হতেই দেবের সাথে একটি সিনেমায় অভিনয় করে টলিউডে ডেবিউ করেন। বাংলা ও বাংলাদেশে তার অগণিত ভক্ত রয়েছে।
কিন্তু এই জনপ্রিয় অভিনেত্রী কি প্রেমে পড়েছেন?সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে এই প্রশ্ন উঠলে সৌমিতৃষা স্পষ্ট করে জানান যে তার প্রেম নিয়ে কারো আগ্রহ থাকা উচিত নয়। তিনি এখন প্রেম বা বিয়ে নিয়ে ভাবছেন না।
তিনি বলেন, এরম প্রশ্ন করে কোনও মশলা পাওয়া যাবে না। সে কথা তিনি বলে দিতে পারেন।তার এই স্পষ্ট উত্তর থেকে স্পষ্ট যে তিনি এখন ক্যারিয়ারের দিকে মনোযোগী এবং ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে চান না।

