Entertainment 

সঞ্জয় লীলা ভন্সালীর ‘হীরামান্ডি’: ৩০ কেজি ওজনের গয়না পরে কিভাবে শুট করেছিলেন রিচা?

ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটেছে সঞ্জয় লীলা ভন্সালীর নতুন সিরিজ ‘হীরামান্ডি’। ১ মে মুক্তি পাওয়া এই সিরিজের প্রথম টিজারেই মুগ্ধ করেছিল দর্শকদের। রাজকীয় বেশভূষায় সজ্জিত ছয় রূপসী নারীর ঝলমলে সোনালি পোশাক ও গয়না মন ছুঁয়ে গিয়েছিল।

ভন্সালীর ছবি মানেই ঝকঝকে সেট, অসাধারণ পোশাক এবং চোখ ধাঁধানো গয়না। ‘দেবদাস’, ‘বাজিরাও মস্তানি’ থেকে ‘পদ্মাবত’ – প্রতিটি ছবিতেই তিনি তার নায়িকাদের আসল গয়নাতেই সাজিয়েছেন। ‘হীরামান্ডি’-তেও তার ব্যতিক্রম হয়নি।

রিচা চড্ডা এই সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। লাজো নামের এই চরিত্রে তাকে দেখা গেছে মুঘল ঘরানার নকশা করা নানা গয়নায় সজ্জিত। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, এই গয়নাগুলো আসল ছিল এবং কোটি টাকারও বেশি দাম ছিল।

Related posts

Leave a Comment