সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আদৃত এবং কৌশাম্বি! শুরু হয়ে গেল বিয়ের অনুষ্ঠান
টেলিজগত খ্যাত মিঠাই ধারাবাহিকের উচ্ছেবাবুর বিয়ের আর মাত্র দু দিন বাকি। এরপরেই সাত পাকে বাঁধা পড়বেন উচ্ছেবাবু তথা আদৃত রায় মিঠাই ধারাবাহিকেরই আরেক চরিত্র দিদিয়া তথা কৌশাম্বি চক্রবর্তীর সাথে। বিয়ের যে তোড়জোড় যে শুরু হয়ে গেছে তা অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেই বোঝা যাচ্ছে। উচ্ছেবাবুর গলায় রয়েছে ফুলের মালা এবং নীল রঙের পাঞ্জাবি পড়ে রয়েছেন তিনি, যা এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে। আর কৌশাম্বির পরনে রয়েছে মেটে হলুদ রঙের শাড়ি এবং মালা ও মুকুটে সুসজ্জিত হয়েছেন তিনিও। চকলেট কেক আবার রাখা রয়েছে দুজনের পাশে।
সোশ্যাল মিডিয়ার এই ছবি দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। কেউ বলেছেন তারা আশীর্বাদ সেরে ফেললেন, আবার অনেকে বলেছেন যে কৌশাম্বী এতদিন একা আইবুড়ো ভাত খাচ্ছিলেন এবার যুগোলে তাদের আইবুড়ো ভাত খাওয়ার ছবি এসেছে সামনে। তবে তাদের দেখে বোঝা যাচ্ছে যে তারা যথেষ্ট উপভোগ করছে এই বিশেষ মুহূর্তটাকে।
টেলি জগতে মিঠাই সিরিয়ালের সৌজন্যে সবার কাছে আদৃত ‘উচ্ছেবাবু’ হিসেবে খ্যাত হয়েছে। আবার কৌশাম্বি ফুলকি সিরিয়ালে ‘পারমিতার’ চরিত্রে অভিনয় করছে। বছরের প্রথম থেকেই শোনা যাচ্ছিল আদৃত এবং কৌশাম্বির বিয়ের কথা। তবে এবার পাকাপাকিভাবে আগামী ৯ই তারিখ কৌশম্বি এবং আদৃতের বিয়ে সুসম্পন্ন হবে এবং রিসেপশন হবে ১১ই মে।

