ফেলোশিপের শর্ত শিথিল করেছে কেন্দ্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী গবেষণা ফেলোশিপ (পিএমআরএফ) পাওয়ার সুযোগ আরও অনেক বেশি সংখ্যক পড়ুয়ার জন্য খুলে দিতে সচেষ্ট হল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ওই প্রকল্পের নিয়ম ও শর্ত অনেকটাই শিথিল করেছে কেন্দ্র। জানা গিয়েছে, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, এতদিন আইআইটি, আইআইএসসি-সহ কিছু নির্দিষ্ট প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারাই ওই ফেলোশিপে আবেদনের সুযোগ পেতেন। এখন থেকে তা করতে পারবেন যে-কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারা। আবার আগে যেখানে গেট পরীক্ষায় প্রায় ৭৫০ স্কোর পেতে হত, তা কমিয়ে করা হয়েছে ৬৫০। ফেলোশিপের বাকি শর্ত বিস্তারিত জানানোও হয়েছে।

