বাংলার মানুষের পাশে মিঠুন চক্রবর্তী

mithun chakraborty

আমার বাংলা অনলাইন ডেস্কঃ লকডাউন পরিস্থিতিতে বেঙ্গালুরুতে শুটিংয়ে আটকে পড়েছিলেন মিঠুন চক্রবর্তী।বাবার শেষকৃত্যের অনুষ্ঠানে হাজিরও থাকতে পারেননি তিনি। সেই কাজ সম্পূর্ণ করেছে পুত্র মিমো।সূত্রের খবর, অতি মহামারীর এই সময়ে তাঁর বাংলার জন্য মন কাঁদছে। তাই বেঙ্গালুরু থেকেও তাঁর সংস্থার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে সাহায্য পাঠিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, হাওড়া, কলকাতা ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, দুর্গাপুর,কালিংম্পঙ, দিনাজপুর ও বর্ধমান প্রভৃতি এলাকার দুঃস্থ মানুষের জন্য সাহায্যের হাত বাড়ালেন মিঠুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *